সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদানিদের বিরুদ্ধে নয়া অভিযোগ। এবার ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের এক সংস্থার সঙ্গে সন্দেহজনক লেনদেনের অভিযোগ আদানির সংস্থার বিরুদ্ধে। হিন্ডেনবার্গ রিপোর্ট মামলা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির ঠিক আগে আদানিদের বিরুদ্ধে এই মামলারও তদন্ত শুরু করেছে সেবি (SEBI)। এমনটাই খবর রয়টার্স সূত্রে।
সূত্রের খবর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের একটি লগ্নি তহবিলের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে তদন্ত চালাচ্ছে সেবি। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের তহবিলটির নাম গাল্ফ এশিয়া ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। এই সংস্থারই মালিক দুবাইয়ের ব্যবসায়ী নাসের আলি শাবান আহলি। যিনি শিল্পপতি গৌতম আদানির দাদা বিনোদ আদানির ঘনিষ্ঠ।
[আরও পড়ুন: বিয়ে এবং সামাজিক অনুষ্ঠানের জন্য বদলে গেল রাজস্থানের ভোটের দিন! সিদ্ধান্ত কমিশনের]
অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কোরাপশন রিপোর্টিং প্রোজেক্ট বা OCCRP আদানিদের নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাঁদের রিপোর্টে দাবি করা হয়েছে, গত কয়েক বছরে বেশ কয়েকটি অনথিভুক্ত সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর লেনদেন বেশ সন্দেহজনক। এর মধ্যে বহু লেনদেন নিয়মবিরুদ্ধ হতে পারে। মরিশাসের একাধিক সংস্থা নাকি আদানিদের শেয়ার সন্দেহজনকভাবে বিনিয়োগ করেছে। শোনা যাচ্ছে, এই সব অভিযোগেরই তদন্ত করবে সেবি।
[আরও পড়ুন: বিহারে ট্রেন দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৪, আহত বহু]
যদিও আদানিদের তরফে দাবি করা হয়েছে, বিদেশি শক্তি অসৎ উদ্দেশ্যে তাদের সংস্থাকে বদনাম করার চেষ্টা করছে। কিন্তু তাতেও কটাক্ষ আসছে বিরোধী শিবির থেকে। যেমন কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) বলে দিচ্ছেন,”একের পর এক অনিয়ম সামনে আসার পরে বাঁচার জন্য ওই শিল্প গোষ্ঠী এখন দেশপ্রেমকে হাতিয়ার করতে চাইছে।”
সর্বশেষ খবর
-
পরীক্ষা দিতে যাচ্ছেন, অথচ একবর্ণও পড়া হয়নি! এমন স্বপ্ন তাড়া করলে জানুন নেপথ্য কারণ
-
‘বন্দে মাতরমের’ অপমান শাস্তি, হতে পারে কারাদণ্ড, রাষ্ট্রপতির অনুমোদনে তৈরি হল আইন!
-
রাজ্যে কয়েক হাজার কর্মসংস্থান! পুরসভা ও সমবায়তে নিয়োগ করবে পিএসসি, জারি বিজ্ঞপ্তি
-
পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরিতে মানতে হবে একাধিক নিয়ম! কড়া বিধি আনার ঘোষণা দিলীপের
-
মেসিকে আনার নামে কোটি কোটি টাকার দুর্নীতি! এবার কাঠগড়ায় বামেরা, তদন্তে কেন্দ্রীয় সংস্থা