Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
Biswajit Das Arrested

গাড়িতে মিলল বেআইনি অস্ত্র! গ্রেপ্তার বনগাঁর প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস

রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী-বিধায়ক একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এবার সেই তালিকায় যোগ হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১৭:১১

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১৭:১১

options
link
গাড়িতে মিলল বেআইনি অস্ত্র! গ্রেপ্তার বনগাঁর প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস zoom
থানায় নিয়ে যাওয়া হচ্ছে বিশ্বজিৎ দাসকে। নিজস্ব চিত্র
Advertisement

রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী-বিধায়ক একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এবার সেই তালিকায় যোগ হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das)। বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ, সোমবার দুপুরে এই ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বনগাঁর গোপালনগর বাজার এলাকা দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। সেসময় গোপালনগর থানার পুলিশ তাঁর পথ আটকায়। বিশ্বজিৎকে নামিয়ে শুরু হয় গাড়িতে তল্লাশি। ভিতর থেকে উদ্ধার হয় বেআইনি আগ্নেয়াস্ত্র। ওই অস্ত্র কোথা থেকে এল? কেন ওই অস্ত্র গাড়িতে রাখা হয়েছিল? সেই প্রশ্ন তৃণমূল নেতাকে করা হয়। অভিযোগ, তিনি যথাযথ কোনও উত্তর দিতে পারেননি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপরই তাঁকে আটক করে গোপালনগর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। ওই গাড়িটিকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরে জানা যায়, বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জেরা শুরু হয়েছে। বিশ্বজিৎ বনগাঁ উত্তর কেন্দ্রের দু’বারের বিধায়ক ছিলেন। ২০২৪ থেকে তিনি বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের জেলা সভাপতি হিসেবে দায়িত্বভার সামলেছেন। তিনি গত লোকসভায় বনগাঁ কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রার্থী হয়ে ভোটে লড়ে পরাজিত হয়েছিলেন। গত বিধানসভা নির্বাচনে বনগাঁ উত্তর কেন্দ্র থেকেও তিনি তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন। কিন্তু সেই ভোটেও পরাজিত হন।

ভোটের ফলপ্রকাশের পর কয়েক মাস আগে বিধানসভায় গিয়েছিলেন বিশ্বজিৎ দাস। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে তিনি কথা বলেছিলেন। তিনি ঋত তৃণমূল শিবিরে তিনি যোগ দিয়েছিলেন। তেমনই প্রাথমিকভাবে জানা যায়। এদিন বিশ্বজিতের গ্রেপ্তারি নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কোনও মন্তব্য করতে চাননি। ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.