সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ‘সেলফি’ তুলতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল ৭টি তরতাজা প্রাণ৷ বুধবার ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশে৷ সকাল সকাল গঙ্গায় স্নান করতে যান শিবম ও তাঁর বন্ধুরা৷ প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, স্নানের মাঝেই ‘সেলফি’ তুলতে যান শিবম৷ ‘সেলফি’র ঝোঁকে ভারসাম্য হারিয়ে পা পিছলে পড়ে যান গভীর জলে৷ গঙ্গায় তখন ভরা জোয়ার৷ স্রোতের টানে বন্ধুকে ভেসে যেতে দেখে ঝাঁপিয়ে পড়েন শিবমের বন্ধু মকসুদ৷ তিনিও টাল সামলাতে না পেরে ভেসে যান৷ এভাবেই বাকিরাও বন্ধুদের বাঁচাতে গিয়েই তলিয়ে যান৷
প্রায় দু’ঘণ্টা পরে ডুবুরিরা সাত জনের মৃতদেহ উদ্ধার করেন৷ শিবম, মকসুদ ছাড়াও নিহতদের তালিকায় রয়েছেন শচীন গুপ্তা (২১), ভোলু তিওয়ারি (২০), রোহিত (২০), ভোলা (১৬) ও সত্যম (২৪)৷ শিবম বাদে প্রত্যেকেই কানপুরের জুহি এলাকার বাসিন্দা৷ শিবম থাকতেন কর্নেলগঞ্জে৷
মারণ ‘সেলফি’র এই ঘটনা নতুন নয়৷ জেন ওয়াইয়ের এই নতুন আসক্তি চলতি বছরের জানুয়ারিতেও প্রাণ নিয়েছে তিন মহিলার৷ সেলফি তুলতে গিয়ে আরব সাগরে পড়ে গিয়েছিলেন তিন জন৷ তাঁদের বাঁচাতে গিয়েই প্রাণ হারান স্থানীয় এক যুবক৷
সর্বশেষ খবর
-
মাথার উপর দিয়ে চলে গেল ট্রাক! আমেরিকায় ভারতীয় ইঞ্জিনিয়ারের মর্মান্তিক মৃত্যু
-
ডিজিটাল ভারতের সাফল্যের মূল্য যেন সাধারণ মানুষকে চোকাতে না হয়!
-
গৃহহীন এখনও ২৩ লক্ষ, রাজ্যে সময়মতো ‘আবাস প্লাস’ সমীক্ষা শেষ করতে চালু সেলফ সার্ভে
-
মুখ্যমন্ত্রীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি! কেশপুরে যাওয়ার পথে কোলাঘাটে জরুরি অবতরণ
-
ট্রাইব্যুনালে কত নিষ্পত্তি? এসআইআর মামলায় কমিশনের কাছে তথ্য তলব সুপ্রিম কোর্টের