শক্তিমান খুনে অভিযুক্ত বিজেপি বিধায়ককে আড়াল করছে উত্তরাখণ্ড সরকার

দেরাদুনের জেলাশাসককে মামলা তুলে নেওয়ার আদেশ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৭, ১৪:২২

options
link
শক্তিমান খুনে অভিযুক্ত বিজেপি বিধায়ককে আড়াল করছে উত্তরাখণ্ড সরকার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশবাহিনীর বড় আদরের ছিল সে৷ বিজেপি বিধায়কের মারে তার পা ভাঙার পর সকলেই প্রাণপণ চেষ্টা করেছিলেন যাতে সে সুস্থ হয়ে ওঠে৷ কৃত্রিম পা বসিয়ে চেষ্টাও চালানো হয়েছিল৷ কিন্তু পুলিশের আদরের ঘোড়া শক্তিমান আর জীবনে ঘুরে দাঁড়াতে পারেনি৷ ঘটনার পর বেশ কিছু মাস কেটে গিয়েছে। কিন্তু এবার শক্তিমানের মৃত্যুর বিচারের শেষ আশাটুকুও ক্ষীণ হওয়ার মুখে। এবার অভিযুক্ত বিধায়ক গণেশ জোশীর হয়ে আসরে নেমেছে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের স্বরাষ্ট্র দপ্তর। বিজেপি বিধায়ককে শাস্তি থেকে বাঁচাতে দেরাদুনের জেলাশাসককে মামলা তুলে নেওয়ার আদেশ জানিয়ে চিঠি লিখেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর।

Advertisement

এমনটা স্বাভাবিকই ছিল জানত রাজ্যের পশুপ্রেমী মানুষ। যে শক্তিমান উত্তরাখণ্ড পুলিশের গর্ব ছিল। শুধু হিমালয়ের রাজ্য কেন, গোটা দেশে শক্তিমানের মতো এমন তেজিয়ান মাউন্টেড ঘোড়া কমই আছে। সেই শক্তিমানকেই কিনা প্রকাশ্যে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়। বিজেপি বিধায়কদের এক বিক্ষোভ-সমাবেশ প্রতিরোধ করতে পুলিশবাহিনীর সঙ্গে ছিল সে৷ সেখানেই গণেশ জোশীর মারে তার পা ভাঙে৷ চিকিৎসার কোনও ত্রুটি ছিল না৷ প্রাথমিকভাবে চিকিৎসায় সাড়া দিলেও শেষমেশ আর লড়াই করতে পারেনি শক্তিমান৷ শরীরের বিভিন্ন অঙ্গে সংক্রমণ ছড়িয়ে তার মৃত্যু হয়৷ পূর্ণ পুলিশি মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়৷ শক্তিমানের মৃত্যুতে রাজনৈতিক মহলে তুমুল সমালোচনার ঝড় ওঠে৷ গ্রেফতার করা হয় অভিযুক্ত বিধায়ককে৷ পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার সময় উত্তরাখণ্ডে ছিল কংগ্রেসের সরকার। তারপর রাজনৈতিক পট-পরিবর্তন, হৃষিকেশ দিয়ে বহু জল বয়ে যাওয়ার পর রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। প্রমাদ গুনছিল কংগ্রেস। আশঙ্কাই সত্যি হল। অভিযুক্ত যখন শাসকদলের তখন আর কীসের মামলা? তাই এবার সরকারিভাবে জেলাশাসককে মামলা খারিজ করার কথা জানিয়ে দিল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর।

Advertisement

রাজনৈতিক বিক্ষোভ সামাল দিতে গিয়েই প্রাণ দিতে হয়েছিল শক্তিমানকে৷ মৃত্যুর পরও রাজনীতির হাত থেকে রেহাই পেল না সে৷ তার খুনের বিচার সেই হৃষিকেশের গঙ্গার জলেই সমাধিস্থ হল বলা যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.