Shashi Tharoor

‘কেরলে সরকার গড়তে চলেছে কংগ্রেস’, কে হবেন মুখ্যমন্ত্রী? মুখ খুললেন শশী থারুর

১৪০ আসনের কেরলে ম্যাজিক ফিগার ৭১। ইতিমধ্যে ৮৫ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউডিএফ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১৪:০৫

options
link
‘কেরলে সরকার গড়তে চলেছে কংগ্রেস’, কে হবেন মুখ্যমন্ত্রী? মুখ খুললেন শশী থারুর
ফাইল ছবি।

১৪০ আসনের কেরলে ম্যাজিক ফিগার ৭১। ইতিমধ্যে ৮৫ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউডিএফ। বেলা যত গড়াচ্ছে তত বেশি করে পিছিয়ে পড়ছে বাম জোট এলডিএফ। ইতিমধ্যে সোশাল মিডিয়ায় নিজের মুখ্যমন্ত্রী পরিচয় মুছে ফেলেছেন পিনারাই বিজয়ন। এই অবস্থায় প্রশ্ন উঠছে দক্ষিণের রাজ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? এই বিষয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)।

Advertisement

ইউডিএফ বা ইউনাইডেট ডেমোক্র্যাটিক ফ্রন্টে কংগ্রেস ছাড়াও রয়েছে মুসলিম লিগ, কেরল কংগ্রেস (জোসেফ), কেরল কংগ্রেস (জেকব) এবং আরএসপি (রেভোলিউশনারি সোশালিস্ট পার্টি)। স্বভাবতই কংগ্রেসের নেতাই মুখ্যমন্ত্রী হতে চলেছেন। কেরলে সম্ভাব্য জয় নিয়ে শশী থারুরের বক্তব্য, “কেরলবাসী দ্ব্যর্থহীনভাবে ভোট দিয়েছেন।” আত্মবিশ্বাসী কংগ্রেস নেতার দাবি, কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক ফ্রন্ট (ইউডিএফ) একটি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে চলেছে।

Advertisement

শশী মন্তব্য করেছেন, “শাসক জোটের মন্ত্রী-বিধায়করা ব্যক্তিগতভাবে জনপ্রিয় হলেও পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। কারণ সাধারণ মানুষ জানেন যে তাঁদের ভোট দেওয়ার অর্থ হবে অপশাসনের ধারাবাহিকতা। ভোটাররা মানসিক পরিপক্কতার পরিচয় দিয়েছেন।” কংগ্রেস সাংসদ আরও বলেন, “প্রত্যাশার চেয়েও ভালো ফল হয়েছে। আমাদের এখানে একটি স্বস্তিদায়ক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করা উচিত।” তাহলে মুখ্যমন্ত্রী কে হচ্ছেন?

Advertisement

এই বিষয়ে কংগ্রেস নেতা বলেন, “সত্যি বলতে এই বিষয়ে আমার কোনও ধারণা নেই। কারণ আমাদের দলের নিয়ম হল, বিজয়ী বিধায়কদের নিয়ে একটি বৈঠক হবে। সেখানে কংগ্রেস সভাপতি থাকবেন। সবশেষে হাইকমান্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।” যোগ করেন, “আনন্দের কথা হল আমাদের দলে প্রতিভার অভাব নেই।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.