Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Stock Market

ভোটগণনায় বিজেপির পালে হাওয়া, যুদ্ধ সামলে সবুজ সিগন্যালে দৌড় সেনসেক্সের

বিশেষজ্ঞদের দাবি, ভোটগণনার গেরুয়া ঝড়ের ইঙ্গিতের পাশাপাশি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমায় সবুজ সিগন্যাল দেখা গিয়েছে দালাল স্ট্রিটে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১১:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১১:৪২

options
link
ভোটগণনায় বিজেপির পালে হাওয়া, যুদ্ধ সামলে সবুজ সিগন্যালে দৌড় সেনসেক্সের zoom
যুদ্ধ সামলে সবুজ সিগন্যালে দৌড় সেনসেক্সের।
Advertisement

দেশের ৫ রাজ্যে বিধানসভার ভোটগণনায় বিজেপির পালে হাওয়া লেগেছে। প্রাথমিক ট্রেন্ডে পশ্চিমবঙ্গ, অসম এবং পুদুচেরিতে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। যুদ্ধের গেরো কাটিয়ে নির্বাচনী হাওয়ায় চাঙ্গা হয়ে উঠল দেশের শেয়ার বাজার। সকালে বাজার খুলতেই ৮০০-র বেশি পয়েন্ট বাড়ল সেনসেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। বিশেষজ্ঞদের দাবি, ভোটগণনার গেরুয়া ঝড়ের ইঙ্গিতের পাশাপাশি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমায় সবুজ সিগন্যাল দেখা গিয়েছে দালাল স্ট্রিটে।

রিপোর্ট বলছে, সোমবার বাজার খোলার পরই ৮৩৩ পয়েন্ট বেড়ে ৭৭,৭৪৬.৭৯-তে পৌঁছায়। অন্যদিকে নিফটি ২৫০ পয়েন্ট বেড়ে ২৪,২৪৫.৮৫-তে পৌঁছয়। একাধিক উত্থান বিরাট উত্থান নজরে এসেছে। শেষ রিপোর্ট অনুযায়ী, সকাল ১০টা ৪০ নাগাদ সেনসেক্স ৭০৫.২৭ পয়েন্ট অর্থাৎ ০.৯২ শতাংশ বেড়ে পৌঁছেছে ৭৭,৬১৮.৭৭-এ। অন্যদিকে, নিফটি ২১২.৯৫ পয়েন্ট অর্থাৎ ০.৮৯ শতাংশ বেড়ে পৌঁছয় ২৪,২১০.৫০-এ।

Advertisement

যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে সেগুলি হল, বেদান্ত লিমিটেড (+৬.৫০%), হিন্দুস্থান ইউনিলিভার (+৪.৬৮%), বাজাজ অটো (+৩.২১%), জিন্দাল স্টিল (+৩.১৬%), আদানি পোর্টের (+৩.০৮%) মতো শেয়ারগুলিতে। পাশাপাশি এই ভরা বাজারেও পতন লক্ষ্য করা গিয়েছে কোটাক মহিন্দ্রা (-২.১৩%), ওএনজিসি (-২.১২%), ভারতী এয়ারটেল (-১.২৯%), ড: রেড্ডি ল্যাব (-১.১৯%), টিসিএসের (-১.১৫%) মতো শেয়ারগুলিতে।

বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, শেয়ার বাজারের এই উত্থানের নেপথ্যে সবচেয়ে বড় কারণ হল বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সাহায্য করবে আমেরিকা। সেখানে আটকে পড়া জাহাজগুলিকে রাস্তা দেওয়া হবে। আমেরিকা ও ইরানের যুদ্ধে যে দেশগুলি সরাসরি জড়িত নয় তাঁদের দেওয়া হবে ছাড়। ট্রাম্পের এই ঘোষণার পর ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১০৮ ডলারের কাছাকাছি নেমে আসে। বাজারের উত্থানের নেপথ্যে দ্বিতীয় বড় কারণ হল, ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের ট্রেন্ড। যেখানে পশ্চিমবঙ্গ, অসম ও পুদুচেরিতে প্রাথমিক ট্রেন্ডে বিরাটভাবে এগিয়ে রয়েছে বিজেপি। দক্ষিণেও এবার বিজেপির ভালো ফলের ইঙ্গিত মিলেছে। যার প্রভাব পড়েছে বাজারে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.