Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Andaman and Nicobar

নীল সমুদ্রের নিচে বিশাল জাতীয় পতাকা উন্মোচন! অভিনব কীর্তিতে বিশ্বরেকর্ড আন্দামানে

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের স্বরাজ দ্বীপের রাধানগরে জলের নিচে প্রদর্শিত হয়েছে ৬০/৪০ মিটারের তেরঙ্গা। যার মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ২০:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ২০:১০

options
link
নীল সমুদ্রের নিচে বিশাল জাতীয় পতাকা উন্মোচন! অভিনব কীর্তিতে বিশ্বরেকর্ড আন্দামানে zoom
নীল সমুদ্রের নিচে বিশাল জাতীয় পতাকা উন্মোচন!
Advertisement

বিশাল নীল সমুদ্রের নিচে বিশাল জাতীয় পতাকা উন্মোচন করে বিশ্বরেকর্ড গড়ল আন্দামান। গত শনিবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের স্বরাজ দ্বীপের রাধানগরে জলের নিচে প্রদর্শিত হয়েছে ৬০/৪০ মিটারের তেরঙ্গা। যার মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। সমুদ্রে বিরাট এই মহাযজ্ঞে দক্ষ ডুবুরিদের পাশাপাশি অংশ নিয়েছিলেন ভারতীয় নৌবাহিনী ওবং কোস্ট গার্ডরা।

জানা গিয়েছে, এই মহাযজ্ঞে অংশ নিয়েছিলেন ২০০ জনের বেশি ডুবুরি। এই দলে ছিলেন ১৪ থেকে ১৬ বছর বয়সি ৩ স্কুল পড়ুয়াও। সমুদ্রের তলায় দেশের তেরঙ্গা উন্মোচনের নেপথ্যে মূল লক্ষ্য ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অ্যাডভেঞ্জার ট্যুরিজমকে বিশ্বের দরবারে তুলে ধরা। এই অভিযানে যোগ দেওয়া তিন কিশোরের নাম ফতেহ জাহান সিং, লাবণ্য ইরা এবং রণবিজয় সিং। তারা বলেন, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে তাঁরা গর্বিত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই মহাযজ্ঞে অংশ নিয়েছিলেন ২০০ জনের বেশি ডুবুরি। এই দলে ছিলেন ১৪ থেকে ১৬ বছর বয়সি ৩ স্কুল পড়ুয়াও। 

পাশাপাশি অভিনব এই উদ্যোগের প্রশংসা করেছেন আন্দামান ও নিকোবরের লেফটেন্যান্ট গভর্নর ডিকে যোশী, মুখ্য সচিব চন্দ্রভূষণ কুমার এবং আন্দামানের পুলিশ আধিকারিক এইচএস ধালিওয়াল। এই উদ্যোগের জন্য তাঁরা ডুবুরিদের সাহস ও সমন্বয়ের প্রশংসা করেন। পতাকা উন্মোচনের পর শনিবার সকাল ১০টা ৩৫ নাগাদ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক ঋষিনাথ শংসাপত্র তুলে দেন লেফটেন্যান্ট গভর্নর ডিকে যোশীর হাতে।

তবে শুধু পতাকা উন্মোচন নয়, আরও একটি বিশ্বরেকর্ড তৈরির প্রস্তুতি নিচ্ছে আন্দামান ও নিকোবর। তা হল এই স্বরাজ দ্বীপের লাইটহাউস ডাইভ সাইটে ‘সবচেয়ে উঁচু হিউম্যান স্ট্যাক’ তৈরি। এই ইভেন্টকে কেন্দ্র করে পর্যটক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.