Shiv Sena

পার্টি অফিসেই দুষ্কৃতীদের গুলিতে খুন উদ্ধব শিবিরের শিব সেনা নেতা! ব্যাপক উত্তেজনা মহারাষ্ট্রে

হত্যাকাণ্ডের নেপথ্যে রাজনৈতিক যোগ রয়েছে নাকি ব্যক্তিগত শত্রুতা থেকে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। জায়গায় জায়গায় নাকাবন্দী করে তল্লাশি শুরু হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৪:০৬

options
link
পার্টি অফিসেই দুষ্কৃতীদের গুলিতে খুন উদ্ধব শিবিরের শিব সেনা নেতা! ব্যাপক উত্তেজনা মহারাষ্ট্রে
মৃত শিব সেনা নেতা প্রদীপ পূর্ণেকর।

দলীয় কার্যালয়েই উদ্ধব শিবিরের শিব সেনা (Shiv Sena) নেতাকে গুলি করে খুন করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। হাড়হিম এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের থানের মনোরমানগর-গণেশ এলাকায়। দুষ্কৃতী হামলায় মৃত ওই শিব সেনা নেতার নাম প্রদীপ পূর্ণেকর। এই ঘটনায় পর উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে এলাকাবাসী। যদিও এখনও এই হত্যাকাণ্ডে অভিযুক্ত কারও হদিশ পায়নি পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার রাত ৯টা নাগাদ এলাকায় পার্টি অফিসে বসে ছিলেন প্রদীপ। সেই সময় বাইকে করে সেখানে উপস্থিত হন দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। পার্টি অফিসে ঢুকে প্রথমে নিগ্রহ করা হয় তাঁকে। এরপরই প্রদীপকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তড়িঘড়ি ওই নেতাকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। এই হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসার পর বিপুল মানুষের ভিড় জমে ঘটনাস্থলে। শুরু হয় বিক্ষোভ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পার্টি অফিসে ঢুকে প্রথমে নিগ্রহ করা হয় তাঁকে। এরপরই প্রদীপকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

কে বা কারা কী উদ্দেশে খুন করল তা এখনও স্পষ্ট নয়। অপরাধীদের কোনও সন্ধান এখনও মেলেনি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন শীর্ষ আধিকারিকরা। বুধবার সকালেও অপরাধীদের কোনও হদিশ মেলেনি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের নেপথ্যে রাজনৈতিক যোগ রয়েছে নাকি ব্যক্তিগত শত্রুতা থেকে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। জায়গায় জায়গায় নাকাবন্দী করে তল্লাশি শুরু হয়েছে।

Advertisement

স্থানীয়দের তরফে জানা যাচ্ছে, প্রদীপ এলাকার জনপ্রিয় নেতা ছিলেন। কারও সঙ্গে সেভাবে কোনও বিরোধ ছিল না। এভাবে তাঁকে কেউ খুন করতে পারে তা বিশ্বাস করতে পারছেন না স্থানীয়রা। ঘটনার পর কর্মী-সমর্থক ও এলাকার লোকজন রাস্তার মোড়ে মোড়ে জটলা করতে শুরু করেন। এলাকার আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.