সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোনিজন্মা তিনি৷ প্রকৃতিজাত৷ তাই প্রকৃতির মতোই উচ্ছ্বল, প্রাণবন্ত, বাঁধনহীন ছিল তাঁর জীবন৷ যেই জীবন ভারতবর্ষের মহাগাথার অবিচ্ছেদ্য অঙ্গ৷ নিজ মহিমায় নায়ক রামচন্দ্রেরও আগে উচ্চারিত হয় তাঁর নাম৷ সীতা৷ এই নামকেই নতুন সমীকরণে তুলে ধরতে চলেছেন লেখক অমিশ ত্রিপাঠি৷ তাঁর মতে, সীতা শুধুমাত্র আদর্শ ভারতীয় নারীই ছিলেন না৷ তিনি ছিলেন একজন যোদ্ধা৷ মিথিলার যোদ্ধা৷
[ভুঁড়িওয়ালা পুলিশ মামলায় হলফনামা তলব হাই কোর্টের]
পুরানের কাহিনিকে হামেশা নিজের মতো করে সাজান অমিশ৷ কল্পনা ও বাস্তবকে মিলিয়ে মিশিয়ে তৈরি করেন নতুন এক কাহিনি৷ তারই ফল হিসেবে বেস্ট সেলার তাঁর ‘শিবা ট্রিলজি’ ও ‘সায়োন অফ ইক্সভাকু’৷ ফের সেই ধারাই তিনি ফিরিয়ে আনছেন ‘সীতা–ওয়ারিয়র অফ মিথিলা’য়৷ যেখানে সীতার জন্ম থেকে তাঁর অপহরণ পর্যন্ত কাহিনি তুলে ধরা হয়েছে৷ লেখকের দাবি তাঁর কাহিনিতে সীতাকে ‘ফেমিনিস্ট আইকন’ হিসেবে সীতাকে পাবেন পাঠকরা৷ তার চেয়েও বেশি করে একজন যোদ্ধা হিসেবে পাবেন তাঁকে৷ শুধুমাত্র শারীরিক শক্তির নিরিখে নয়, মানসিক শক্তির বিচারেও৷
[দেশের একটি বিষয় নিয়েই সবচেয়ে বেশি লজ্জিত অক্ষয় কুমার]
‘ইক্সভাকু’র দুই বছর পর সীতার জীবনকে বইয়ের আকারে প্রকাশ করতে চলেছেন আমিশ৷ নিজের বইয়ের তাগিদে অনেক লোকের সঙ্গে কথা বলেছেন তিনি৷ অমিশ জানিয়েছেন, ভারতবর্ষের বেশিরভাগ মানুষ রামায়ণ সম্পর্কে কম-বেশি জানলেও সীতার সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন না৷ সেই জানা-অজানার কাহিনির সূত্র ধরেই সীতাকে নতুন রূপে তুলে ধরেছেন তিনি৷

[ঘোমটার আড়ালে হাতের সাফাই, ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
‘মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি বিফ খায়!’, বলেই বিতর্কে ‘ঝিলিক’ তিথি
-
চ্যাম্পিয়নশিপ রাউন্ডে প্রতিপক্ষ কোল ইন্ডিয়া, প্রথম একাদশে একাধিক পরিবর্তন মোহনবাগানের
-
এক রেজিনগর দখলে একাধিক বিধায়ককে দায়িত্ব! সংখ্যালঘু গড়ে পদ্ম ফোটাতে মেগা পরিকল্পনা বিজেপির
-
বিধানসভায় শুরু বিশেষ অধিবেশন, পেশ বহুচর্চিত ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক বদলি’ বিল
-
‘মানুষের যেন অসুবিধা না হয়’, শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মমতার মিটিং, তবে মিছিলে ‘না’ হাই কোর্টের