Bihar Protest

‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’, বিহারে ছাত্রবিক্ষোভে ৬ বছরের শিশু, ‘আটক’ করল পুলিশ

শিশুটির একাধিক ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, শিশুটির পরনে টি-শার্ট ও ডেনিম প্যান্ট। কপালে তিলক। তার নাম আদিত্য। জানা গিয়েছে, পাটনার পুনাইচক এলাকার একটি বস্‌তিতে সে বসবাস করে। মঙ্গলবার শিশুটি বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) পরীক্ষা বাতিল-সহ একাধিক দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেয়। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ২০:১৭

options
link
‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’, বিহারে ছাত্রবিক্ষোভে ৬ বছরের শিশু, ‘আটক’ করল পুলিশ
বিহারের ছাত্রবিক্ষোভে ৬ বছরের শিশু। ছবি: সংগৃহীত।

বিহারে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে পথে চাকরিপ্রার্থীরা। রাজ্যের ৭০তম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা (বিপিএসসি) বাতিল করে নতুন করে পরীক্ষার দাবিতে মঙ্গলবার বিক্ষোভ শুরু করেন তাঁরা। সেই বিক্ষোভেই যোগ দিয়েছিল ৬ বছরের এক শিশু। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তাকে স্লোগান দিতেও দেখা যায়।

Advertisement

শিশুটির একাধিক ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, শিশুটির পরনে টি-শার্ট ও ডেনিম প্যান্ট। কপালে তিলক। তার নাম আদিত্য। জানা গিয়েছে, পাটনার পুনাইচক এলাকার একটি বস্‌তিতে সে বসবাস করে। মঙ্গলবার শিশুটি বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) পরীক্ষা বাতিল-সহ একাধিক দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেয়। 

Advertisement

একটি ভিডিওয় আদিত্যকে বলতে শোনা যায়, “শিক্ষার্থীরা কেন চাকরি পাচ্ছেন না? চাকরি ও কর্মসংস্থানের প্রতিশ্রুতিগুলি কোথায় গেল, মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী? তাঁর পদত্যাগ করা উচিত।” অপর একটি ভিডিওতে তাকে জোর দিয়ে বলতে শোনা যায়, “পুলিশি পদক্ষেপের মুখোমুখি হতে আমার কোনও আপত্তি নেই।” তার এহেন ধারালো বক্তব্যের কারণে শিশুটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। কিছুক্ষণ পর দেখা যায়, কয়েকজন পুলিশকর্মী ওই শিশুটিকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে পুলিশের দাবি, শিশুটিকে গ্রেপ্তার করা হয়নি। নিরাপত্তার কারণে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.