সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্ত্রী মহাশয়া যাচ্ছিলেন একটি অনুষ্ঠানে যোগ দিতে৷ কিন্তু বিমান থেকে নামতেই বিপত্তি৷ জুতো গেল ছিঁড়ে৷ অগত্যা কী উপায়? মুচির দ্বারস্থ হতেই হল৷ জুতো সেলাই করতে লাগবে মাত্র ১০ টাকা৷ তবে জুতো সারানোর পর মুচি হাতে পেলেন আরও দশগুণ বেশি৷ মিলল কড়কড়ে ১০০ টাকার নোট৷ বাকি টাকা আর ফেরত নেননি মন্ত্রী ম্যাম৷ আর কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে৷
প্রসঙ্গত, শনিবার কোয়েম্বাটোরে একটি অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছেছিলেন স্মৃতি ইরানি৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ভানাথি শ্রীনিবাসন৷ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগের কোয়েম্বাটোরের পেরুর কাছে ওই মুচিকে খুঁজে পান বস্ত্রমন্ত্রী৷ আর ৫ জন আম পাবলিকের মতই জুতো সেলাই না হওয়া পর্যন্ত মুচির দোকানের সামনে একটি টুলে বসে অপেক্ষা করেন স্মৃতি৷ তাঁকে সঙ্গ দেন ভানাথি শ্রীনিবাসন৷ সারানো শেষ হতে মুচির হাতে ১০০ টাকা দেন স্মৃতি ইরানি৷ তবে বাকি টাকা আর ফেরত নেননি৷ স্মৃতি ইরানি এই ব্যবহারে প্রশংসার বন্যা বয়েছে স্যোশাল সাইটে৷ অনেকেই ঘটনা প্রসঙ্গে বস্ত্রমন্ত্রীর প্রশংসা করে টুইট করেন৷
This is so unlike an Indian politician,a grt exmpl of simplicity of @smritiirani ,stopping by at a cobbler herself 2get her chappal stitched pic.twitter.com/Mnv0jawTfN
Advertisement— Amritanshu (@AmritanshuGupta) 26 November 2016
সর্বশেষ খবর
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার
-
শিবভক্তদের জন্য অনুষ্ঠানে নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের! বরানগরে শুরু বিতর্ক