Smriti Irani

ভোটার তালিকা থেকে উধাও স্মৃতি ইরানির নাম! কেন বাদ পড়লেন রাহুলকে হারানো বিজেপি নেত্রী?

সদ্যই উত্তরপ্রদেশে SIR পর্ব শেষ হয়েছে। সেই পর্বে বাদ পড়়েছিল প্রায় ২ কোটি সাড়ে ৪ লক্ষ নাম।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৯:০৭

options
link
ভোটার তালিকা থেকে উধাও স্মৃতি ইরানির নাম! কেন বাদ পড়লেন রাহুলকে হারানো বিজেপি নেত্রী?
স্মৃতি ইরানি। ফাইল ছবি।

এসআইআরের জের! এবার আমেঠির ভোটার তালিকা থেকে বাদ পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। সামনেই উত্তরপ্রদেশেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে নাম নেই স্মৃতি ইরানির। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অমেঠির মেদান মাওয়াই গ্রামের বাসিন্দা। কেন বাদ পড়ল তাঁর নাম? জেলাশাসক জানাচ্ছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

২০২২ সালের উত্তরপ্রদেশের নির্বাচনে স্মৃতি আমেঠিতে ভোট দেন। ২০২৪ লোকসভা নির্বাচনেও উত্তরপ্রদেশের ওই কেন্দ্রের ভোটার ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু গত ১০ জুন পঞ্চায়েত ভোটের জন্য যে খসড়া ভোটার তালিকা তৈরি করা হয়েছে সেই ভোটার তালিকায় অভিনেত্রী তথা বিজেপি নেত্রীর নাম উধাও।

স্মৃতি আসলে উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন না। তবে ২০১৪ থেকে তিনি আমেঠিতে লড়ছেন। ২০১৪ সালে রাহুল গান্ধীর বিরুদ্ধে ওই কেন্দ্র থেকে পরাজিত হন স্মৃতি। ২০১৯ সালে চমকপ্রদভাবে কংগ্রেসের প্রধান মুখকে হারিয়ে দেন স্মৃতি। ভোটের আগে ঘোষণা করেছিলেন, রাহুলকে হারাতে পারলে আমেঠিতেই বাড়ি নিয়ে স্থায়ীভাবে বসবাস করবেন। সেই মতো জমি কিনে বাড়ি বানিয়ে ২০২২ থেকে সেখানে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী।

Advertisement

২০২২ সালের উত্তরপ্রদেশের নির্বাচনে স্মৃতি আমেঠিতে ভোট দেন। ২০২৪ লোকসভা নির্বাচনেও উত্তরপ্রদেশের ওই কেন্দ্রের ভোটার ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু গত ১০ জুন পঞ্চায়েত ভোটের জন্য যে খসড়া ভোটার তালিকা তৈরি করা হয়েছে সেই ভোটার তালিকায় অভিনেত্রী তথা বিজেপি নেত্রীর নাম উধাও। আমেঠির জেলাশাসক বলছেন, ঠিক, কেন প্রাক্তন সাংসদের নাম বাদ পড়েছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। ওই জেলার বিজেপি সভাপতি জানিয়েছেন, স্মৃতির নাম ফের ভোটার তালিকায় ঢোকানোর আবেদন করা হয়েছে। দ্রুত তাঁর নাম সংযুক্ত হবে তালিকায়।

Advertisement

সদ্যই উত্তরপ্রদেশে SIR পর্ব শেষ হয়েছে। সেই পর্বে বাদ পড়়েছিল প্রায় ২ কোটি সাড়ে ৪ লক্ষ নাম। তার দু’মাস পরেই উত্তরপ্রদেশে মোট ভোটারের সংখ্যা ৪০ লক্ষ বেড়ে গিয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নতুন করে ৪০ লক্ষ ভোটারের নাম উঠেছে। যদিও স্মৃতি ইরানির নামটাই নেই ভোটার তালিকায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.