হতে পারে আপনি বিশুদ্ধ নিরামিষভোজী। অথচ, বাজার থেকে কিনে যে টুথপেস্টটি ব্যবহার করছেন সেটিতে রয়েছে আমিষ বস্তু! এমনটা যাতে করে না ঘটে তার জন্য নতুন কড়া নিয়ম আনল কেন্দ্রীয় সরকার। এবার থেকে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট-সহ যাবতীয় প্রসাধনী এবং প্রয়োজনীয় পণ্যের মোড়কে উল্লেখ থাকবে সংশ্লিষ্ট পণ্যটি নিরামিষ না আমিষ। ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক।
আরও পড়ুন:
সম্প্রতি ‘লিগ্যাল মেট্রোলজি (প্যাকেজড কমোডিটিজ) রুলস, ২০১১’ সংশোধন করেছে উপভোক্তা বিষয়ক মন্ত্রক। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে বাণিজ্যিক সংস্থাগুলিকে কোনও পণ্য নিরামিষ না আমিষ, তা বাধ্যতামূলক ভাবে উল্লেখ করতে হবে। নিরামিষ পণ্যের মোড়কের গায়ে একটি সবুজ বিন্দু থাকতে হবে। আমিষ হলে থাকবে লাল অথবা বাদামী বিন্দু। এই চিহ্ন প্যাকেটের উপর এমন ভাবে রাখতে হবে, যাতে করে সহজেই ক্রেতার চোখে পড়ে।
সূত্রের খবর, উপভোক্তা বিষয়ক মন্ত্রক ‘লিগ্যাল মেট্রোলজি (প্যাকেজড কমোডিটিজ) রুলস, ২০১১’ সংশোধিত আইন সোমবার থেকেই কার্যকর করা হয়েছে। নতুন আইনের ফলে পণ্যের ভিতরে কী আছে ভেবে আর আতঙ্কিত হতে হবে না নিরামিষভোজীদের। কেনার সময়েই তার আমিষ ও নিরামিষ পণ্য যাচাই করে নিতে পারবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা