ভয়ংকর কাণ্ড উত্তরাখণ্ডের দেরাদুনে। ছিনতাইয়ের পর সফটওয়ার ইঞ্জিনিয়ারকে সেতু থেকে নিচে ফেলল দুষ্কৃতীরা। মাথা ও মেরুদন্ডে গুরুতর আঘাত লেগেছে যুবকের। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। যুবকের বাবা বিনোদ কুমার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম আকাশ কুমার। তিনি সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত। প্রতিদিনের মতো শুক্রবার রাত ২ টো নাগাদ অফিস থেকে বাড়ি ফিরছিলেন। যুবকের বাবা বিনোদ কুমারের অভিযোগ, গাড়ি বুক করেন আকাশ। হস্ত্রধারা ক্রসিংয়ের কাছে বাড়ি আসার জন্য অ্যাপ বাইকের অপেক্ষা করছিলেন। সেই সময় দু’জন দুষ্কৃতী তাঁকে অপহরণ করে। নিয়ে যায় যমুনওয়ালা সেতুর কাছে। নির্জন জায়গায় যুবককে মারধর করা হয়। ছিনিয়ে নেওয়া হয় দু’টি মোবাইল। দুষ্কৃতীরা টাকা পয়সাও নিয়ে নেয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করলে আকাশকে প্রাণে মারার হুমকি দেয় দুষ্কতীরা।
ছিনতাইয়ের পর জায়গা ছেড়ে চলে যাওয়ার সময় আচমকাই দুই দুষ্কৃতী আকাশকে সেতু থেকে নিচে ফেলে পালিয়ে যায়। রাতভর রক্তাক্ত অবস্থায় সেতুর নিচেই পড়েছিলেন যুবক। সকালে স্থানীয়রা আকাশকে দেখতে পান। তাঁরাই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জানা গিয়েছে, আকাশের মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে। অবস্থা আশঙ্কাজনক। যুবকের বাবা বিনোদ কুমার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১৯৯০ থেকে বেপাত্তা সেনা জওয়ান স্বামী, ৩৬ বছর পর অপহরণের অভিযোগ দায়ের স্ত্রীর!
-
ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি, এবার বেঙ্গালুরুতে অবতরণের সময় লেজে আঘাত! কেমন আছেন যাত্রীরা?
-
আপাতত স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, বৈঠকে রফাসূত্র মিলতেই ঘোষণা কর্মী সংগঠনের, স্বস্তিতে আমজনতা
-
আরটিআইয়ের বাইরে স্বরাষ্ট্র দপ্তর, নির্দেশিকা জারি করেও বাতিল, বিরোধিতার মুখে পিছু হটলেন বিজয়
-
দর্শকদের না-পসন্দ! এবার ‘বিস বস বাংলা’ থেকে ছিটকে গেলেন তাপসকন্যা সোহিনী