Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Vijay

‘আমি সাধারণ মানুষ’, প্রথম বার্তা মুখ্যমন্ত্রী বিজয়ের, ঘোষণা বিনামূল্যে বিদ্যুৎ থেকে নারী সুরক্ষা বাহিনীর

রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয়। আর তারপরই প্রথম বার্তায় তিনি বললেন, "আমি সাধারণ মানুষ। ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়ের নতুন অধ্যায় এখন থেকে শুরু হল।" এর পাশাপাশি তামিলনাড়ুবাসীর জন্য বিনামূল্যে বিদ্যুৎ থেকে শুরু করে নারী সুরক্ষা বাহিনী গঠন করারও ঘোষণা করলেন বিজয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৩:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৩:১১

options
link
‘আমি সাধারণ মানুষ’, প্রথম বার্তা মুখ্যমন্ত্রী বিজয়ের, ঘোষণা বিনামূল্যে বিদ্যুৎ থেকে নারী সুরক্ষা বাহিনীর zoom
দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয়। ছবি: সংগৃহীত।
Advertisement

রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয়। আর তারপরই প্রথম বার্তায় তিনি বললেন, “আমি সাধারণ মানুষ। ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়ের নতুন অধ্যায় এখন থেকে শুরু হল।” এর পাশাপাশি তামিলনাড়ুবাসীর জন্য বিনামূল্যে বিদ্যুৎ থেকে শুরু করে নারী সুরক্ষা বাহিনী গঠন করারও ঘোষণা করলেন বিজয়।

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এদিন চেন্নাই থেকে প্রথম ভাষণে বিজয় বলেন, “ক্ষমতার কেন্দ্রে একমাত্র আমিই থাকব। আমি ছাড়া আর কেউ থাকবে না। সরকারের নীতির জন্য জবাবদিহি আমিই করব। পূর্ববর্তী ডিএমকে সরকার আমাদের উপর ১০ লক্ষ কোটি টাকার ঋণ রেখে গিয়েছে। আপনারা যদি আমাকে সুযোগ দেন এবং এভাবেই সমর্থন করেন তাহলে সমস্ত প্রতিশ্রুতি আমরা পূরণ করার চেষ্টা করব।” তিনি স্পষ্ট করেছেন, তামিলনাড়ুর টিভিকে নেতৃত্বাধীন সরকার কোনও জোটসঙ্গীর নির্দেশ পালনে চাপ সহ্য করবে না।” অন্যদিকে, ভক্তদের উদ্দেশেও এদিন বিশেষ বার্তা দিয়েছেন দক্ষিণী সুপারস্টার। তাঁর মুখে শোনা গিয়েছে তামিল শব্দবন্ধ –  ‘এন নেনজিল কুডিয়িরুক্কুম’, যার অর্থ ‘যাঁরা আমার হৃদয়ে থাকেন’। তিনি আরও বলেন, “আপনারাই আমার জীবন। আমি আপনাদের ভালোর জন্যই কাজ করব। আপনারা ছাড়া আমি কিছুই নয়।”

Advertisement

মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসে বিজয় ঘোষণা করেছেন, তামিলনাড়ুবাসী ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবেন। রাজ্যে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নারী সুরক্ষা বাহিনীর গঠনের কথাও তিনি ঘোষণা করেছেন। একইসঙ্গে মাদক রুখতে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন বিজয়। এছাড়াও শিক্ষা, খাদ্য সরবরাহ, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হবে বলে জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তামিলনাড়ুবাসীকে আশ্বাস দিয়ে বলেন, “রাজ্যে এবার প্রশাসন স্বচ্ছভাবে কাজ করবে। নির্বাচনী ইস্তাহারে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, তা পূরণ করবে নতুন সরকার।”

উল্লেখ্য, এদিন বিজয়ের সঙ্গেই শপথ নিয়েছেন আরও আরও ন’জন। সূত্রের খবর, তাঁরা মন্ত্রিত্ব পাচ্ছেন। সেই তালিকায় রয়েছেন কেএ সেনগোত্তাইয়ান – নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলায় গত বছর তাঁকে দল থেকে বহিষ্কার করেন এডিএমকে। এছড়াও শপথ নিলেন বিজয়ের ভোটককুশলী আধব অর্জুন, প্রাক্তন বিজেপি নেতা নির্মল কুমার, টিভিকে-র সাধারণ সম্পাদক এন আনন্দ, অভিনেতা রাজ মোহন, চিকিৎসক টিকে প্রভু, প্রাক্তন আইআরএস আধিকারিক অরুণ রাজ, চেন্নাইয়ের মায়লাপুরের নতুন বিধায়ক পি ভেঙ্কটারামনন এবং সর্বকনিষ্ঠ কীর্তনা। তিনি বিরুধুনগর আসন থেকে জয়ী হয়েছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.