Assam

অসমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের, কত ভোটারের নাম বাদ গেল?

গত ২৭ ডিসেম্বর প্রকাশিত হয়েছিল খসড়া তালিকা। সেই তালিকায় নাম ছিল ২ কোটি ৫২ লক্ষ ১ হাজার ৬২৪ জনের। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, ভোটার সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ১৩৯।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৯:৪১

options
link
অসমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের, কত ভোটারের নাম বাদ গেল?
ফাইল ছবি

অসমে বিশেষ সংশোধনের (SR) চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। খসড়া তালিকার পর মঙ্গলবার চূড়ান্ত তালিকায় দেখা গেল বাদ পড়েছে ২ লক্ষ ৪৩ হাজার ভোটার। যা খসড়া তালিকা থেকে ০.৯৭ শতাংশ কম। অর্থাৎ অসমের চূড়ান্ত ভোটার তালিকায় বর্তমান ভোটার সংখ্যা ২ কোটি ৪৯ লক্ষ।

Advertisement

মঙ্গলবার অসমের ১২৬টি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। এর আগে গত ২৭ ডিসেম্বর প্রকাশিত হয়েছিল খসড়া তালিকা। সেই তালিকায় নাম ছিল ২ কোটি ৫২ লক্ষ ১ হাজার ৬২৪ জনের। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, ভোটার সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ১৩৯। অর্থাৎ বাম বাদ পড়েছে ২ লক্ষ ৪৩ হাজার জনের। চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটারের সংখ্য, ১ কোটি ২৪ লক্ষ ৮২ হাজার ২১৩। মহিলা ভোটার, ১ কোটি ২৪ লক্ষ ৭৫ হাজার ৫৮৩ এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৩৪৩।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, গত বছর দেশের ১২ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এই তালিকায় ছিল নির্বাচনমুখী ৪ রাজ্য পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি ও কেরল। অসমে এই বছর নির্বাচন থাকলেও এসআইআর ঘোষণা করা হয়নি। পরিবর্তে কিছুদিন পর অসমে ঘোষণা করা হয় এসআর বা বিশেষ সংশোধন।

Advertisement

SIR এবং SR-এর মূল পার্থক্য হল প্রথম ক্ষেত্রে প্রত্যেক ভোটারের সশরীরে শনাক্তকরণ প্রয়োজন হয়। দ্বিতীয় ক্ষেত্রে সেটার প্রয়োজন নেই। এটা অনেকটা ঐচ্ছিক। কোনও ভোটার নিজে থেকে তালিকায় নাম সংযোজন বা বিয়োজনের আবেদন করলে সেটাই যাচাই করার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। সব মিলিয়ে অসমের ৬১,০৩,১০৩টি বাড়িতে ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বিশেষ সংশোধন প্রক্রিয়া ও নাম যাচাই পর্ব চলেছে। এই প্রক্রিয়ায় ৩৫টি জেলার নির্বাচন আধিকারিক, ১২৬টি বিধানসভা কেন্দ্রের ইআরও, ২৯,৬৫৬ বুথ লেভেল অফিসার এবং ২,৫৭৮ বিএলও সুপারভাইজার অংশ নিয়েছিলেন। প্রথমে খসড়া তালিকা প্রকাশের পর এবার চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন