Mumbai

ফ্লাইওভার থেকে ছিটকে নিচে বেপরোয়া বিএমডব্লিউ! মুম্বইয়ে ভয়ংকর দুর্ঘটনায় মৃত ৩

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর ৫টা নাগাদ লোটাস জেটির কাছে দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতির জন্য গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৭:৩৮

options
link
ফ্লাইওভার থেকে ছিটকে নিচে বেপরোয়া বিএমডব্লিউ! মুম্বইয়ে ভয়ংকর দুর্ঘটনায় মৃত ৩
গাড়িটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলির দিকে যাচ্ছিল। দ্রুত গতির জন্য গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।

বিএমডব্লিউ-র বেপরোয়া গতি! উড়ালপুল থেকে নিচে পড়ল বিলাসবহুল গাড়ি। মুম্বইয়ে কোস্টাল রোডে ভয়ংকর দুর্ঘটনায় মৃত তিন কলেজ পড়ুয়া। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক। রবিবার সকালে শিউরে ওঠা দুর্ঘটনাটি ঘটেছে লোটাস জেটির কাছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সানায় গুজার (২১), আদিত্য জাকাসনিয়া (১৯),  আরও এক মৃতের নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ১৭ বছর। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আদিত্য ওসওয়াল। প্রত্যেকেই আহমেদাবাদের বাসিন্দা। তারা জহুর এনএমআইএমএস কলেজের পড়ুয়া। থাকতেন একটি পিজিতে। মেরিন ড্রাইভে গিয়েছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ জানিয়েছে, ভোর ৫টা নাগাদ লালা লাজপতরাই কলেজের বিপরীতে লোটাস জেটির কাছে দুর্ঘটনাটি ঘটে। বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলির দিকে যাচ্ছিল। গাড়ি চালাচ্ছিলেন সানায়। পাশে বসেছিলেন আদিত্য ওসওয়াল। কোস্টাল রোড ধরে দ্রুত গতিতে ছুটছিল গাড়িটি। সেই সময় হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারান চালক। তারপরই উড়ালপুর থেকে নিচে ছিটকে পড়ে গাড়িটি।

Advertisement

ঘটনার অভিঘাতে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর যায় পুলিশে। রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে নিয়ে নিয়ে যাওয়া হয় যাওয়া হয় কাছের হাসপাতালে। সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি চিকিৎসাধীন। খবর গিয়েছে মৃতদের পরিবারে। মুম্বইয়ে থাকা আত্মীয়রা হাসপাতালে পৌঁছেছেন। আহমেদাবাদ থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন মৃতদের পরিবারের সদস্যরা।

মুম্বইয়ে বিএমডব্লিউ দুর্ঘটনা নতুন কোনও বিষয় না। একাধিকবার গাড়ি দুর্ঘটনায় প্রাণ গিয়েছে অনেকের। মুম্বই সংলগ্ন পুণের পোর্সে কাণ্ড এখনও দগদগে রয়েছে সাধারণের মনে। এবার ফের বিএমডব্লিউ -র ভয়ংকর দুর্ঘটনার সাক্ষী থাকল বাণিজ্যনগরী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.