Bhawana Kanth

বায়ুসেনার প্রথম মহিলা ‘টপ গান’ পাইলট, ইতিহাস গড়লেন স্কোয়াড্রন লিডার ভাবনা কান্থ

স্কোয়াড্রন লিডার ভাবনা বিহারে দ্বারভাঙার বাসিন্দা। ইঞ্জিনিয়ারিং স্নাতক। ২০১৬ সালের জুন মাসে ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। ২০১৯ সালে প্রথম ভারতীয় মহিলা হিসাবে দিনের বেলায় (ডে-টাইম) ফাইটার কমব্যাট মিশন পরিচালনার ছাড়পত্র পেয়ে ইতিহাস গড়েন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৭:০৭

options
link
বায়ুসেনার প্রথম মহিলা ‘টপ গান’ পাইলট, ইতিহাস গড়লেন স্কোয়াড্রন লিডার ভাবনা কান্থ
বায়ুসেনার স্কোয়াড্রন লিডার ভাবনা কান্থ। ছবি: সংগৃহীত।

নজির গড়লেন ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার ভাবনা কান্থ। দেশের প্রথম মহিলা ফাইটার পাইলট হিসাবে গোয়ালিয়রের ট্যাকটিকস অ্যান্ড এয়ার কমব্যাট ডেভলপমেন্ট এস্টাব্লিশমেন্ট (টিএসিডিই) থেকে অত্যন্ত সম্মানজনক এবং কঠিন প্রশিক্ষণমূলক কোর্স হিসাবে পরিচিত ‘ফাইটার কমব্যাট লিডার’ (এফসিএল) কোর্স সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করলেন তিনি। ২০ সপ্তাহের এই কোর্সটি ভারতীয় বায়ুসেনার অত্যন্ত সম্মানজনক, উন্নত, কঠিন এবং সর্বোপরি চূড়ান্ত শারীরিক দক্ষতার পরিচায়ক প্রশিক্ষণ পর্ব হিসাবে মানা হয়।

Advertisement

কেবলমাত্র ‘সেরার সেরা’, বাছাই করা, সুযোগ্য ফাইটার পাইলটরাই এর অংশ হতে পারেন। এই প্রশিক্ষণ-পর্ব সফলভাবে পেরোতে পারার অর্থ ভবিষ্যতে সেই পাইলটদের দেশকে যে কোনও জটিল এবং গুরুত্বপূর্ণ আকাশযুদ্ধে নেতৃত্ব দেওয়ার যোগ্য হিসাবে মানা হয়। পাশাপাশি, তাঁদের বায়ুসেনার একেবারে প্রথম সারির কমব্যাট ট্যাকটিশিয়ান তথা রণকৌশলবিদের ভূমিকাতেও অবতীর্ণ হওয়ার সুযোগ দেওয়া হয়। টিএসিডিই-কে আইএএফ-এর আকাশ-অভিযানের রণকৌশল প্রশিক্ষণের অগ্রণী কেন্দ্র হিসাবে ধরা হয়। এমনকী, একে মার্কিন বায়ুসেনার ‘টপ গান’-এর সমতুলও মনে করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্কোয়াড্রন লিডার ভাবনা বিহারে দ্বারভাঙার বাসিন্দা। ইঞ্জিনিয়ারিং স্নাতক। ২০১৬ সালের জুন মাসে ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। ২০১৯ সালে প্রথম ভারতীয় মহিলা হিসাবে দিনের বেলায় (ডে-টাইম) ফাইটার কমব্যাট মিশন পরিচালনার ছাড়পত্র পেয়ে ইতিহাস গড়েন তিনি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.