সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চালক ছাড়াই প্রায় ১৩ কিলোমিটার ছুটেছিল ইঞ্জিন। বাইক নিয়ে ধাওয়া করে সেই ইঞ্জিনের পিছু নিয়ে কোনওমতে সেটি থামান চালক। কর্নাটকের ওয়াদি জংশন স্টেশনের ঘটনা আলোড়ন ফেলেছিল গোটা দেশেই। রেল পরিষেবার মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু এর মধ্যেই ফের সামনে এল একইরকম একটি ঘটনা। হরিয়ানার রেওয়ারিতে হেরিটেজ রেল কারশেডে ট্রায়ালের সময় চালক ছাড়াই দু’কিলোমিটার ছুটল ইঞ্জিন।
[ভাইরাল হার্দিকের ‘সেক্স টেপ’, বিজেপির চক্রান্ত দেখছেন পতিদার নেতা]
জানা গিয়েছে, রবিবার আকবর নামে ওই রেল ইঞ্জিনটির ট্রায়াল হচ্ছিল রেওয়ারিতে। তখন তাতে সওয়ার ছিলেন দু’জন কর্মীও। কিন্তু আচমকাই তাঁরা লক্ষ্য করেন ইঞ্জিনের ব্রেক কাজ করছে না। ব্রেক লিভার জ্যাম হয়ে গিয়েছে। তখনই তাঁরা ইঞ্জিন থেকে লাফ দেন। কিন্তু সেটিকে আর থামানো যায়নি। প্রায় দু’কিলোমিটার চালকহীনভাবে চলার পর কারশেডের মেন গেটে ধাক্কা মেরে বেলাইন হয়ে যায় সেটি। ‘সুলতান’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘রং দে বসান্তি’-সহ প্রায় ২০টি জনপ্রিয় সিনেমায় ‘আকবর’ নামে এই ইঞ্জিনটিকে দেখা গিয়েছিল। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে তৈরি হওয়ার পর ১৯৬৫ সাল থেকে রেলের কাজে লাগানো হয়েছিল সেটিকে। বিখ্যাত মুঘল সম্রাট আকবরের নামানুসারেই দেওয়া হয়েছিল নাম।
[চলন্ত ট্রেনে গণধর্ষণের চেষ্টা, আতঙ্কে মেয়েকে নিয়ে ঝাঁপ মায়ের]
সর্বশেষ খবর
-
চিতার আগুনে মাংস রান্না, ভয়ংকর কাণ্ড উত্তরপ্রদেশে, গ্রেপ্তার ৩ যুবক
-
জব্দ করেন পাকিস্তানকে, ‘র’ প্রতিষ্ঠাতার ’৭১-এর মিশন এবার সিনেমায় দেখাবেন করণ জোহর
-
সিআইডি-র জিজ্ঞাসাবাদের মাঝেই অসুস্থ বিধায়ক পরেশরাম, ভর্তি এসএসকেএমে
-
অফসাইড গোলে চ্যাম্পিয়ন মোহনবাগান! ‘রাগে’ শিল্ড বয়কট করল মহামেডান
-
রাতের হাওড়া স্টেশনে সন্দেহজনক ঘোরাঘুরি! আটক করে ব্যাগ খুলতেই তাজ্জব রেল পুলিশ, দেখলেন…