সিঙ্গাপুর সফরের দ্বিতীয় দিনে বড়সড় সাফল্য পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath Singapore visit)। রাজ্যের মুকুটে যোগ হল নয়া পালক। গৌতম বুদ্ধ নগরের জেওয়ারে নির্মীয়মাণ নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল লগ্নির ঘোষণা করল সিঙ্গাপুরের খ্যাতনামা সংস্থা ‘এআইএসএটিএস’। উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে এই মর্মে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পের হাত ধরে রাজ্যে প্রায় ৪৪৫৮ কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতেই এই চুক্তি সম্পন্ন হয়। বিনিয়োগকারী সংস্থাটি জেওয়ার বিমানবন্দরে দুটি বড় প্রকল্প হাতে নিচ্ছে। প্রথমটি হল একটি আধুনিক কার্গো ক্যাম্পাস। দ্বিতীয়টি বিশ্বমানের এয়ার ক্যাটারিং কিচেন। বিমান পরিবহণ এবং লজিস্টিকস ক্ষেত্রে এই দুটি প্রকল্পই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে উত্তর ভারতে পণ্য পরিবহণ ও কর্মসংস্থানের নিরিখে এই বিনিয়োগ নয়া দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, জেওয়ার বিমানবন্দর চত্বরেই গড়ে উঠবে এই অত্যাধুনিক কার্গো হাব। এটি মূলত মালবাহী বিমানের জন্য একটি কেন্দ্র হিসেবে কাজ করবে। এর ফলে উত্তরপ্রদেশ থেকে বিদেশে পণ্য রফতানি অনেক সহজ হবে। পাশাপাশি, এয়ার ক্যাটারিং কিচেনটি বিমানযাত্রীদের উন্নতমানের খাবার সরবরাহের দায়িত্বে থাকবে। দুই প্রকল্পের মিলিত বিনিয়োগের পরিমাণ ধরা হয়েছে ৪৪৫৮ কোটি টাকা।
রাজনৈতিক মহলের মতে, সিঙ্গাপুর সফর উত্তরপ্রদেশের শিল্পায়নে নতুন গতি এনেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও এই সাফল্য যোগীর ‘ইনভেস্ট ইউপি’ প্রচারকে আন্তর্জাতিক স্তরে আরও গ্রহণযোগ্য করে তুলল। জেওয়ার বিমানবন্দরকে এশিয়ার অন্যতম বড় বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর লখনউ প্রশাসন। সিঙ্গাপুরের এই সংস্থার বিনিয়োগ সেই লক্ষ্যকেই আরও এক ধাপ এগিয়ে দিল। উত্তরপ্রদেশের প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, এই বিনিয়োগের ফলে রাজ্যে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। একই সঙ্গে বিমানবন্দরের পরিকাঠামো বিশ্বের শ্রেষ্ঠ মানের পর্যায়ে পৌঁছবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ