Rahul Gandhi

সাভারকরকে ‘ব্রিটিশদের সাহায্যকারী’ বলেও ছাড়! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের

একাধিক জনসভায় রাহুলকে বার বার সাভারকর বিরোধী মন্তব্য করতে শোনা গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৬:৩০

options
link
সাভারকরকে ‘ব্রিটিশদের সাহায্যকারী’ বলেও ছাড়! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের
রাহুল গান্ধী। ফাইল ছবি।

বীর সাভারকরকে নিয়ে অপমানজনক মন্তব্য মামলায় বড়সড় স্বস্তিতে বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর বিরুদ্ধে হওয়া ফৌজদারি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানাল, এই মামলায় রাহুলের বিরুদ্ধে তদন্তের জন্য প্রয়োজনীয় নথি জমা করেনি উত্তরপ্রদেশ সরকার। তাই এই মামলার কোনও বৈধতা নেই।

Advertisement

রাহুল গান্ধীর বিরুদ্ধে বীর সাভারকরকে অপমান করার অভিযোগে মামলা করেছিলেন লখনউয়ের বাসিন্দা হিন্দুত্ববাদী নেতা নৃপেন্দ্র পাণ্ডে। ওই মামলায় বিরোধী দলনেতাকে সমন করেছিল লখনউয়ের একটি ম্যাজিস্ট্রেটের আদালত। রায়বরেলির সাংসদ হাজিরা না দিয়ে সোজা সুপ্রিম কোর্টে মামলা প্রত্যাহারের দাবি জানান। শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর ডিভিশন বেঞ্চ জানাল, “এই মামলার প্রয়োজনীয় ছাড়পত্র উত্তরপ্রদেশ সরকার দেয়নি। ফলে আইনানুগ কোনও ব্যবস্থা নেওয়া যায় না। তাই এই মামলা প্রত্যাহার করতে হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাহুলের বিরুদ্ধে অভিযোগ, ২০২২ সালের ৫ মার্চ লন্ডন সফরে গিয়ে ইচ্ছাকৃতভাবে সাভারকরকে অপমান করেছিলেন কংগ্রেস নেতা। মামলাকারী নৃপেন্দ্র পাণ্ডের অভিযোগ ছিল, বছরের পর বছর ধরে তাঁর বিরুদ্ধে লাগাতার অপমানজনক মিথ্যা তথ্য দিয়ে গিয়েছেন রাহুল। সত্য জানা সত্ত্বেও পরিকল্পিতভাবে রাজনৈতিক স্বার্থে মিথ্যা বক্তব্য পেশ করেছেন তিনি। এই ধরনের ঘটনা সাভারকরের মতো একজন ব্যক্তিত্বের সম্মানহানি করা। পাশাপাশি তাঁর পরিবারকে আঘাত করা। কিন্তু শেষমেশ মামলা ধোপে টিকল না।

Advertisement

আসলে বিদেশের মাটিতে তো বটেই দেশের একাধিক জনসভায় রাহুলকে বার বার সাভারকর বিরোধী মন্তব্য করতে শোনা গিয়েছে। ২০২২ সালে সাভারকারের লেখা একটি চিঠি তুলে ধরে তিনি বলেছিলেন, বীর সাভারকার ব্রিটিশদের সাহায্য করেছিলেন। রাহুল গান্ধীর এই মন্তব্যের পর জোর সমালোচনা শুরু হয়। তাঁর মন্তব্যের জেরে ফুঁসে ওঠেন সাভারকর ভক্তরা। লন্ডনের মাটিতেও একই অভিযোগ করতে শোনা গিয়েছিল রাহুলের মুখে। এই নিয়ে অবশ্য রাহুলের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। যার মধ্যে একটি আবার সাভারকরের নাতি সাত্যকির করা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.