Social Media

বন্ধ হবে নাবালকদের সোশাল মিডিয়া? বড় ইঙ্গিত প্রধান বিচারপতির, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

ইতিমধ্যেই দেশের প্রথম রাজ্য হিসাবে ১৬ বছর বয়স পর্যন্ত সোশাল মিডিয়া ব্যাবহারে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে কর্নাটকের কংগ্রেস সরকার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৫:৫৫

options
link
বন্ধ হবে নাবালকদের সোশাল মিডিয়া? বড় ইঙ্গিত প্রধান বিচারপতির, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের
ফাইল ছবি।

এবার কি দেশে নাবালকদের সোশাল মিডিয়া ব্যাবহারে রাশ টানা হবে? বড়সড় ইঙ্গিত মিলল প্রধান বিচারপতির কথায়। বিচারপতি সূর্য কান্ত বললেন, ‘কোথাও একটা নিয়ন্ত্রণ দরকার। রক্ষাকবচ অতি অবশ্যই দরকার।’ এ নিয়ে কেন্দ্র-সহ সব পক্ষের মতামত জানতে নোটিস দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

১৮ বছরের কম বয়সিদের সোশাল মিডিয়ার (Social Media) ব্যবহার নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা প্রসঙ্গে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিল ‘জাস্ট রাইটস ফর চিল্ড্রেন অ্যালায়েন্স’ নামের এক এনজিও। সেই নিয়ে কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ বৃহস্পতিবার কেন্দ্রের নামে নোটিস জারি করতে গিয়ে মন্তব্য করেছে, “ভারতে আমাদের কিছু রক্ষাকবচ অতি অবশ্যই দরকার।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইতিমধ্যেই দেশের প্রথম রাজ্য হিসাবে ১৬ বছর বয়স পর্যন্ত সোশাল মিডিয়া ব্যাবহারে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে কর্নাটকের কংগ্রেস সরকার। দ্রুত সেই বিল বিধানসভায় পাশ হতে পারে। আগামী দিনে আরও একাধিক রাজ্য সেই পথে হাঁটতে পারে বলেও খবর।

এনজিও-টির হয়ে সওয়াল করেন আইনজীবী এইচ এস ফুলকা। যে পিটিশন দায়ের করা হয়েছে, তার নির্যাস হল-একাধিক সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে শিশুদের যৌন নিপীড়ন সংক্রান্ত কনটেন্ট আপলোড করা যাবে না বলে নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। ১৮ বছরের কমবয়সিরা যাতে অভিভাবক বা আইনসম্মত অভিভাবকের সম্মতি ছাড়া কোনও ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তিতে যুক্ত হতে না পারেন, তা নিশ্চিত করার আবেদনও জানানো হয়েছে। আবেদনকারীরা বলছেন, নাবালকদের সোশাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে অভিভাবক বা আইনসম্মত অভিভাবকের পরিচয় যাচাই বা ই-কেওয়াইসি করা বাঞ্চনীয়। কারণ শিশুরা অবাধে সোশাল মিডিয়া ব্যবহার করলে সেটার কতগুলি ঝুঁকিও রয়েছে। অনলাইন গ্রুমিং, যৌন শোষণ, পাচার, সাইবারবুলিং, তথ্য ফাঁসের মতো সমস্যার সম্মুখীন হতে পারে তাঁরা। এ বিষয়ে আদালত কেন্দ্রের মত জানতে চেয়েছে।

Advertisement

উল্লেখ্য, ইতিমধ্যেই দেশের প্রথম রাজ্য হিসাবে ১৬ বছর বয়স পর্যন্ত সোশাল মিডিয়া ব্যাবহারে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে কর্নাটকের কংগ্রেস সরকার। দ্রুত সেই বিল বিধানসভায় পাশ হতে পারে। আগামী দিনে আরও একাধিক রাজ্য সেই পথে হাঁটতে পারে বলেও খবর। সম্প্রতি মাদ্রাজ হাই কোর্ট এক পর্যবেক্ষণে জানিয়েছিল, অনূর্ধ্ব ১৬ কিশোর-কিশোরীদের সমাজমাধ্যম ব্যবহারে যেভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া, সেই একই পথে হাঁটা উচিত ভারতেরও। আগামী দিনে শীর্ষ আদালতও সেই পথে হাঁটলে অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.