স্টাফ রিপোর্টার: রেলমন্ত্রী সুরেশ প্রভুর টুইটে শতাব্দী এক্সপ্রেস উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ টুইটে হুঁশিয়ারি ছিল, কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ের স্টেশনগুলি থেকে যে সমস্ত শতাব্দী এক্সপ্রেস ছাড়ে তা উড়িয়ে দেওয়া হবে৷ ট্রেনগুলিতে এ জন্য বোমা রাখা হয়েছে৷
বিকেলে এই টুইট পাওয়া মাত্র কেন্দ্রের গোয়েন্দা বিভাগ সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সতর্ক করে৷ লালবাজার সূত্রে বিশেষ সতর্কতা জারি করা হয় হাওড়া স্টেশনে৷ তবে শিয়ালদহের থেকে শতাব্দী এক্সপ্রেস না ছাড়ায় সেখানে তেমন সতর্কতা জারি হয়নি৷ এই খবর পাওয়া মাত্র আরপিএফের ডগ স্কোয়াড কুকুর নিয়ে তল্লাশির পাশাপাশি সন্দেহজনকদের উপর নজরদারি শুরু হয়৷ গোয়েন্দা বিভাগের বোমা নিষ্ক্রিয় বিভাগ হাওড়া স্টেশনে চলে আসে৷ জিআরপি-র ওসি নরেন দত্ত বিশেষ প্রশিক্ষিত পুলিশকর্মীদের নিয়ে তল্লাশি শুরু করেন৷ যাত্রীদের সতর্ক করা হয় দাবিহীন বস্তু না ধরার জন্য৷ দূরপাল্লা-সহ সন্দেহজনক লাগেজ তল্লাশি করা হয়৷
তবে যে সময়ে হুঁশিয়ারি এসেছিল তার পরে কোনও শতাব্দী এক্সপ্রেস ছিল না৷ ফলে তল্লাশি শিথিল করা হলেও নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি জারি থাকে৷ হাওড়ার রেল পুলিশ সুপার নীলাদ্রী চক্রবর্তী জানিয়েছেন, টুইটটি সম্ভবত ভুয়া৷ দেশের বৃহত্তম স্টেশনগুলিতে আতঙ্ক ছড়াতেই এই হুঁশিয়ারি৷ এ দিনই রেলমন্ত্রী সুরেশ প্রভুর কলকাতা আসার কথা ছিল৷ তবে তিনি অসুস্থ থাকায় আসেননি৷ ফলে এই হুঁশিয়ারি ঘিরে কলকাতায় আতঙ্কটাই ছিল বেশি৷
সর্বশেষ খবর
-
ক্রমশ বাড়ছে ডিভোর্সের প্রবণতা, নেপথ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট-ফেসবুক পোস্ট!
-
রাহুলের দেওয়া জামায় ‘দাদাগিরি’তে সৃজিত, ‘আজ ওঁর কাছে হারতে চাই’, ‘ফার্স্ট বয়’-এর কথায় আবেগপ্রবণ দেব
-
গঙ্গাবাঁধে ভাঙনে বিপর্যস্ত রেলপথ, মালদহ ডিভিশনে বাতিল বহু ট্রেন
-
রক্তাক্ত পাইলট, উড়ান নামল ১৭ হাজার ফুট! কী ঘটেছিল ইজরায়েলগামী বিমানে?
-
র্যাম্পে হাঁটছে ডাইনির দল! প্যারিস ফ্যাশন উইকের আশ্চর্য মেকআপ লুকে তাজ্জব নেটমহল