ইরাকে বন্দি ভারতীয়দের দেশে ফেরাতে সাহায্যের আশ্বাস সুষমার

দেখা করলেন আটক পড়া ভারতীয় নাগরিকদের পরিবারের সঙ্গেও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০১৭, ১৫:৩৯

options
link
ইরাকে বন্দি ভারতীয়দের দেশে ফেরাতে সাহায্যের আশ্বাস সুষমার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ হোক বা দেশের বাইরে, ভারতীয় হোক কিংবা অন্য দেশের কেউ, বিপদে সবসময়ে পাশেই থেকেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। যতটা সম্ভব সাহায্য করেছেন। ফের একবার সেই দৃষ্টান্তই রাখলেন তিনি। যুদ্ধবিধ্বস্ত ইরাকে নিখোঁজ ৩৯ জন ভারতীয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন সুষমা। ২০১৪ সাল থেকেই এদের সঙ্গে কোনওরকম যোগাযোগ সম্ভব হয়নি। তবে বিদেশমন্ত্রীর আশ্বাস, আটকে পড়া ভারতীয়দের ঠিকমতোই দেশে ফেরানো হবে।

Advertisement

[ডিম ছুড়ে এ কেমন প্রতিবাদ ফুটবলের দেশে!]

ইরাকের মসুলের একাংশে এখনও আইএসের প্রভাব রয়েছে। ওই এলাকার অন্তর্গত বাদুষ-এর একটি জেলে বন্দি রয়েছেন ওই ভারতীয়রা। কিন্তু ওই এলাকাটিতে এখনও যুদ্ধ চলায় উদ্ধার বা ভারতীয় নাগরিকরা কী অবস্থায় আছেন, তা জানা সম্ভব হচ্ছে না। সুষমা স্বরাজ আশ্বাস দেন, যুদ্ধ বন্ধ হলেই বন্দি ভারতীয়দের দেশে ফেরাতে উপযুক্ত ব্যবস্থা নেবে কেন্দ্র।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পঞ্চাশ পেরিয়েও যা ইনি করলেন, অতি বড় ব্যায়ামবীরেরও চোখ কপালে উঠতে বাধ্য]

এদিন সুষমার সঙ্গে ছিলেন বিদেশ দপ্তরের দুই রাষ্ট্রমন্ত্রী এম জে আকবর এবং  ভি কে সিং। ওই পরিবারবর্গের সঙ্গে দেখা করার পরই সংবাদমাধ্যমকে সুষমা বলেন, ‘ইরাকের প্রধানমন্ত্রী যেদিন ঘোষণা করলেন মসুল পুরোপুরি আইএস মুক্ত, তখনই আমি ভিকে সিং জি-কে এরবিল গিয়ে নিজে চোখে পরিস্থিতি খতিয়ে দেখতে বলি। কোথায় ভারতীয়রা রয়েছেন? তাঁদের কীভাবে উদ্ধার করা সম্ভব? সেখানে গিয়েই সূত্র মারফত তিনি জানতে পারেন, ভারতীয়রা বাদুষ নামে একটি এলাকার জেলে রয়েছেন। কিন্তু সেখানে এখনও যুদ্ধ চলছে। ওই এলাকায় যুদ্ধ থামলেই আমরা ওই ভারতীয় নাগরিকদের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য হাতে পাব।’ আগামী ২৪ জুলাই ভারতে আসছেন ইরাকের বিদেশমন্ত্রী। তখনই তাঁর কাছ থেকে আরও তথ্য পাওয়া যাবে। এমনটাই মনে করছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

Advertisement

[OMG! জানেন, চোখে কী নিয়ে ঘুরছিলেন এই ব্রিটিশ মহিলা?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.