টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

‘ভারত-পাক ম্যাচ চায় না দেশবাসী’, পহেলগাঁও স্মৃতি উসকে ‘অর্থলোভী’ জয় শাহকে তুলোধোনা বিরোধীদের

খেলার মাঠে পাকিস্তানকে বয়কট করে কোণঠাসা করে দেবে ভারত, এমনটাই মনে করেছিলেন ক্রিকেটপ্রেমীদের অনেকে। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৫:২৫

options
link
‘ভারত-পাক ম্যাচ চায় না দেশবাসী’, পহেলগাঁও স্মৃতি উসকে ‘অর্থলোভী’ জয় শাহকে তুলোধোনা বিরোধীদের
টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে ভারত। ফাইল ছবি।

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে ভারত। কিন্তু কংগ্রেস, শিব সেনার মতো বিরোধী দলগুলির মতে, পাকিস্তানের সঙ্গে কোনওরকম সম্পর্ক রাখা উচিত নয়। ভারতবাসী এমনটা চান না। শিব সেনা সাংসদ সঞ্জয় রাউতের দাবি, এই ম্যাচটা ভারত নয়, জয় শাহ খেলছেন পাকিস্তানের বিরুদ্ধে। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট বয়কটের ডাক দিয়েছেন বিরোধীদের অনেকে। কিন্তু ‘শত্রু’ পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেটীয় সম্পর্ক চালিয়ে যাচ্ছে ভারত।

Advertisement

পহেলগাঁও হামলায় পাক যোগের প্রমাণ স্পষ্ট। গত বছর এপ্রিল মাসের এই জঘন্য হামলার পরে খেলার মাঠে পাকিস্তানকে বয়কট করে কোণঠাসা করে দেবে ভারত, এমনটাই মনে করেছিলেন ক্রিকেটপ্রেমীদের অনেকে। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। এশিয়া কাপে সবমিলিয়ে তিনবার পাকিস্তানে বিরুদ্ধে ম্যাচ খেলেছে ভারত। তবে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামলেও করমর্দন করেনি ভারতীয় দল। সেই প্রথা বজায় রয়েছে এখনও।

Advertisement

কিন্তু রক্তপাতকারী পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক চালিয়ে যাওয়াটা মানতে পারছেন না বিরোধীদের অনেকেই। পাঞ্জাবের সীমান্তবর্তী এলাকা গুরদাসপুরের কংগ্রেস সাংসদ সুখজিন্দর সিং রণধাওয়া স্পষ্ট বলেন, “পাকিস্তান আমাদের শত্রু। ওদের সঙ্গে শত্রুর মতোই আচরণ করতে হবে। দিনের পর দিন কীভাবে ওরা আমাদের সঙ্গে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে সেটা সীমান্ত এলাকার মানুষ জানেন। পাকিস্তানের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।”

Advertisement

জঘন্য হামলার পরে খেলার মাঠে পাকিস্তানকে বয়কট করে কোণঠাসা করে দেবে ভারত, এমনটাই মনে করেছিলেন ক্রিকেটপ্রেমীদের অনেকে। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি।

শিব সেনা উদ্ধব শিবিরের সাংসদ সঞ্জয় রাউতের কথায়, “এটা ভারত বনাম পাকিস্তান ম্যাচই নয়। এটা আসলে জয় শাহের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ। ভারতের মানুষ এটা চায় না।” উল্লেখ্য, ক্রিকেটমহলের অনেকেই মনে করেছেন, আইসিসির চাপেই ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে বাধ্য হয়েছে পাকিস্তান। কারণ এই ম্যাচের সঙ্গে আইসিসির বিরাট অঙ্কের মুনাফা জড়িয়ে রয়েছে। সেকারণেই আইসিসি চেয়ারম্যান জয় শাহ চাইছেন ভারত-পাক ম্যাচটা হোক। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্রের এহেন আচরণেই ক্ষুণ্ণ বিরোধীদের একাংশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.