ভারতীয়দের ঘাম-রক্তেই তৈরি তাজমহল, ড্যামেজ কন্ট্রোলে আদিত্যনাথ

সঙ্গীত সোমের বক্তব্যে মুখ পুড়তে আসরে যোগী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০১৭, ১২:২০

options
link
ভারতীয়দের ঘাম-রক্তেই তৈরি তাজমহল, ড্যামেজ কন্ট্রোলে আদিত্যনাথ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাজমহল নিয়ে তুমল বিতর্ক। বিজেপি নেতার সঙ্গীত সোমের মন্তব্যে শোরগোল গোটা দেশে। নেতাদের প্রতিক্রিয়া। সমালোচকদের বক্তব্য। তাতে যথেষ্ট ক্ষতিগ্রস্ত যোগী সরকারের ভাবমূর্তি। আর এরপরই ড্যামেজ কন্ট্রোলে নামলেন আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানালেন, তাজমহল ভারতের জন্য গুরুত্বপূর্ণ। ভারতীয় শ্রমিকদের ঘাম-রক্তেই তৈরি। কে তা নির্মাণ করেছেন সেটা বড় কথা নয়।

Advertisement

‘শুধু তাজমহল নয়, রাষ্ট্রপতি ভবনও ভেঙে ফেলা হোক’ ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাজমহল বিশ্বাসঘাতকের তৈরি। তা ভারতীয় ইতিহাসের কলঙ্ক। এমনটাই মত ছিল বিজেপি নেতা সংগীত সোমের। তাজমহল নিয়ে বিজেপি নেতার এই দৃষ্টিভঙ্গির অবশ্য একটা ইতিহাস আছে। খোদ যোগী আদিত্যনাথই তাজমহলকে ভারতের গৌরব হিসেবে স্বীকার করতে চাননি। মুখ্যমন্ত্রী হওয়ার পরই তিনি বলেছিলেন, তাজমহল ভারতের প্রতীক নয়। তাই বিদেশি পর্যটকদের তাজমহলের রেপ্লিকা নয়, বরং গীতা তুলে দেওয়া উচিত। এরপরই উত্তরপ্রদেশে যোগী সরকারের প্রথম বাজেটে তাজমহলের জন্য প্রায় কিছুই বরাদ্দ করা হয়নি। তা নিয়েও বিস্তর সমালোচনা। এরপর সে রাজ্যের দ্রষ্টব্য স্থানের বুকলেট থেকে তাজমহলকে বাদ দেওয়া হয়। তাজমহল নিয়ে এই মানসিকতারই চূড়ান্ত প্রকাশ ঘটে সঙ্গীত সোমের বক্তব্যে।

Advertisement

জনগণের করের টাকায় কেন রামের মূর্তি, যোগীকে প্রশ্ন আসাদউদ্দিনের ]

কিন্তু দেশের যে সৌধ ইউনেসকোর স্বীকৃতি পেয়েছে, তা নিয়ে কেন এমন রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আজম খানের মতো রাজনীতিবিদ থেকে শুরু করে, ইতিহাসবিদরাও এ ধরনের মানসিকতার চূড়ান্ত সমালোচনা করেছেন। এরপরই ড্যামেজ কন্ট্রোলে নামলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ। বিতর্কের অভিমুখ ঘুরিয়ে দিয়ে তিনি বলেন, তাজমহল ভারতের জন্য গুরুত্বপূর্ণ। ভারতীয়দের ঘাম ও রক্তেই তা তৈরি হয়েছে। কে নির্মাণ করেছেন তা বড় কথা নয়। এমনকী কয়েক দিনের মধ্যে তিনি তাজমহল ও অাগ্রা ফোর্টে যাওয়ার কথাও জানিয়েছেন। এতদিন পর্যন্ত যে সমালোচনা হয়েছে এই মন্তব্যে যেন তাতেই জল ঢালার চেষ্টা করলেন যোগী আদিত্যনাথ। বস্তুত এদিন আয়ুর্বেদ নিয়ে এক অনুষ্ঠানে বলেছিলেন প্রধানমন্ত্রী বার্তা দিয়েছিলেন। নরেন্দ্র মোদি বলেছিলেন দেশের ঐতিহ্যে যেসব স্থাপত্যের অবদান হয়েছে সেসমস্ত শিল্পকলাকে কোনওভাবেই অগ্রাহ্য করা যায় না। বিশ্লেষকদের মতে মোদির এই মন্তব্যের পরও বিজেপির অবস্থান বদলাতে থাকে। তবে এত কাণ্ডের পরও অভিযুক্ত সংগীত সোমের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি গেরুয়া শিবির।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.