বেকসুর খালাস পেয়েও জেলেই কাটাতে হচ্ছে তলোয়ার দম্পতিকে

জানেন কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০১৭, ১৩:১৪

options
link
বেকসুর খালাস পেয়েও জেলেই কাটাতে হচ্ছে তলোয়ার দম্পতিকে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের অভিযোগ থেকে মুক্তি। তাও আবার নিজের সন্তানকে হত্যার কলঙ্কমোচন। তবু গারদের এপারে আসতে পারলেন না তলোয়ার দম্পতি। এখনও জেলবন্দিই আছেন তাঁরা। সরকারি নিয়মের গেরোয় পড়ে অন্তত সোমবার পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁদের।

Advertisement

বাজি নিষিদ্ধ নিয়ে কেন সাম্প্রদায়িক রাজনীতি? ব্যথিত সুপ্রিম কোর্ট ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আরুষি হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন রাজেশ ও নূপুর তলোয়ার। পেশায় চিকিৎসক। তাঁদের বিরুদ্ধে কোনও সাক্ষ্য প্রমাণই মেলেনি। তবু সারকামস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতেই তাঁদের দোষী ঠাওরে তদন্ত চালাচ্ছিল সিবিআই। কিন্তু শেষমেশ এলাহাবাদ হাই কোর্টের রায়ে মুখ পুড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তলোয়ার দম্পতি। কিন্তু সাক্ষ্যপ্রমাণের অভাবে তাঁদের দোষী বলে মানেনি আদালত। বেকসুর খালাস পেয়েছেন। বহুদিন পর তাই স্বস্তি। বহুদিন পর জীবনে যেন দিওয়ালির রোশনাই। কিন্তু সত্যি কি তাই? কাগজপত্রের গেরোয় এখনও জেল থেকে বেরতেই পারেননি।

Advertisement

[  রোহিঙ্গাদের এখনই ফেরত নয়, মোদি সরকারকে জানাল সুপ্রিম কোর্ট ]

কিন্তু কেন আটকে থাকা?

শুক্রবার মুক্তি পেয়েছেন তাঁরা। তবে এখনও জেল আধিকারিকদের কাছে কোনও চিঠিই পৌঁছায়নি। জেল আধিকারিক দধিরাম মৌর্য জানাচ্ছেন, পুরো জাজমেন্টের কপি হাতে না এলে কোনও ফ্যাক্স বা মেলের ভিত্তিতে কাউকে ছাড়া যায় না। ফলে আপাতত কারাবাসই মেনে নিতে হচ্ছে তলোয়ার দম্পতিকে। মাঝে শনিবার ও রবিবার। ফলে সোমবারের আগে তাঁদের ছাড়া পাওয়ার কোনও সম্ভাবনা নেই।

আপনার আধার নম্বরটি কি বৈধ? রইল সেটা জানার পদ্ধতি ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.