Tamil Nadu Government

মাদ্রাজ হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ, গোহত্যা নিষিদ্ধকরণের বিরুদ্ধে শীর্ষ আদালতে বিজয় সরকার

দক্ষিণী রাজ্যে গোহত্যা নিষিদ্ধ করার দাবি জানিয়ে গত মে মাসে কোয়েম্বাটুরের বাসিন্দা কে সূর্য প্রশান্ত হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তিনি আবেদন জানিয়েছিলেন, প্রকাশ্যে গোহত্যা বন্ধ করা হোক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১৬:৩১

options
link
মাদ্রাজ হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ, গোহত্যা নিষিদ্ধকরণের বিরুদ্ধে শীর্ষ আদালতে বিজয় সরকার
প্রতীকী ছবি।

রাজ্যে গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। উচ্চ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তামিলনাড়ু সরকার।

Advertisement

দক্ষিণী রাজ্যে গোহত্যা নিষিদ্ধ করার দাবি জানিয়ে গত মে মাসে কোয়েম্বাটুরের বাসিন্দা কে সূর্য প্রশান্ত হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তিনি আবেদন জানিয়েছিলেন, প্রকাশ্যে গোহত্যা বন্ধ করা হোক। তাঁর আর্জিতে সাড়া দিয়ে  বিচারপতি জি আর স্বামীনাথন এবং বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণের অবসরকালীন বেঞ্চ রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশের অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা)-কে নির্দেশ দেন, তামিলনাড়ুতে অবিলম্বে বন্ধ করতে হবে গোহত্যা। আদালতের পর্যবেক্ষণ ছিল, গোহত্যা কোনও বাধ্যতামূলক ধর্মীয় রীতি নয়। একইসঙ্গে ভারতের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদের কথাও তুলে ধরে উচ্চ আদালত। একইসঙ্গে তারা জানায়, গরু-বাছুর হত্যা বন্ধ হলে রাজ্যে দুধের উৎপাদন বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতির উন্নতিসাধন হবে। 

Advertisement

মাদ্রাজ হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হল তামিলনাড়ুর জোসেফ বিজয়ের সরকার। তাদের বক্তব্য, উচ্চ আদালতের নির্দেশটি তামিলনাড়ুতে গোহত্যা সংক্রান্ত যে আইন রয়েছে, তার সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। প্রসঙ্গত, তামিলনাড়ু প্রাণী সংরক্ষণ আইন, ১৯৫৮ অনুযায়ী, যে সমস্ত গরুর বয়স ১০ বছর বা তার বেশি, যেগুলি প্রজনন বা অন্যান্য কাজ করতে অক্ষম, শুধু মাত্র সেই গরুগুলিকেই জবাই করা যাবে। তামিলনাড়ু সরকারের বক্তব্য, তার এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.