Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬
Arvind Kejriwal

‘আমরাই আসল সনাতনী’, ভোটের জন্যই বিজেপির রামকে ব্যবহারের অভিযোগ কেজরিওয়ালের

শাহের উদ্দেশে কেজরির প্রশ্ন, আপনি কেন রাম মন্দির যাননি? আপনার কী রাম মন্দির ও রামলালাকে দর্শনের ইচ্ছে নেই? রামের আশীর্বাদের প্রয়োজন নেই? রামকে কি আপনি ঈশ্বর বলে মনে করেন না?"

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১৬:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১৬:৫০

options
link
‘আমরাই আসল সনাতনী’, ভোটের জন্যই বিজেপির রামকে ব্যবহারের অভিযোগ কেজরিওয়ালের zoom
আপকেই আসল সনাতনী দল বলে দাবি কেজরির।

রাম মন্দিরে দানের টাকা চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। এই ইস্যুতে শাসকদল বিজেপির পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, গত আড়াই বছরে একবারও রাম মন্দিরে যাননি অমিত শাহ। তিনি শুধু রামের নামে ভোট চেয়েছেন। শুধু তাই নয়, আম আদমি পার্টিকে সত্যিকারের সনাতনী দল বলে দাবি করেছেন কেজরি।

বুধবার এক সাংবাদিক সম্মেলন করে রাম মন্দির ইস্যুতে অমিত শাহের দিকে আঙুল তুলে ৫ প্রশ্ন ছোড়েন কেজরি। বলেন, “গত আড়াই বছরে একবারও রাম মন্দির যাননি শাহ। ৮৯১ দিনের মধ্যে নিজের বক্তৃতায় অমিত শাহ ৪২ বারেরও বেশি বার রাম মন্দিরের উল্লেখ করেছেন এবং ভোট চেয়েছেন। ওনার ভোট চাওয়ার সময় রয়েছে কিন্তু আশীর্বাদ চাওয়ার সময় নেই।” এরপরই শাহের উদ্দেশে তাঁর প্রশ্ন, আপনি কেন রাম মন্দির যাননি? আপনার কী রাম মন্দির ও রামলালাকে দর্শনের ইচ্ছে নেই? রামের আশীর্বাদের প্রয়োজন নেই? রামকে কি আপনি ঈশ্বর বলে মনে করেন না?”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেজরির তোপ, ‘৮৯১ দিনের মধ্যে নিজের বক্তৃতায় শাহ ৪২ বারেরও বেশি বার রাম মন্দিরের উল্লেখ করেছেন। ওনার ভোট চাওয়ার সময় রয়েছে কিন্তু আশীর্বাদ চাওয়ার সময় নেই।’

এরপরই আম আদমি পার্টিকে আসল সনাতনী দল বলে দাবি করে কেজরি বলেন, “এঁরা যদি রামকে ঈশ্বর বলে বিশ্বাস করেন না। যদি করতেন তাহলে দানের টাকা ও সামগ্রী চুরি করতেন না। ওরা শুধুমাত্র ক্ষমতার জন্য রামকে ব্যবহার করেছে। ভগবান রামের নামেই ওরা ২১টি রাজ্যে ও কেন্দ্রে সরকার গঠন করেছে। ফলে রামকে ধন্যবাদ জানাতে ওখানে যাওয়া উচিত ছিল, আশীর্বাদ নেওয়া উচিত ছিল। তার পরিবর্তে এই চুরির ঘটনা প্রত্যেক সনাতনীর হৃদয় ভেঙে দিয়েছে। অমিত শাহ শুধু রামের নামে ভোট চান কিন্তু কখনও রাম দর্শনে যান না। তিনি কেবল নিজের স্বার্থে সনাতনীদের ব্যবহার করছেন। দেশে একমাত্র দল আম আদমি পার্টিই প্রকৃত সনাতনী দল।”

কেজরির কথায়, “আম আদমি পার্টিই একমাত্র দল যারা সত্যিকার অর্থে সনাতন মূল্যবোধের ওপর ভিত্তি করে কাজ করছে। পাঞ্জাবে স্কুল এবং মহল্লা ক্লিনিকগুলো সনাতনের সেবা ও জনকল্যাণের জন্য নির্মাণ করা হচ্ছে। আম আদমি পার্টিই দেশের প্রকৃত সনাতন দল, যারা সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা পৌঁছে কাজ করছে।” এরপরই শাহের উদ্দেশে বলেন, “এই স্বঘোষিত সনাতনী গত আড়াই বছরে একবারও রাম মন্দিরে যাননি। এখন রাম মন্দির চুরির আসল অপরাধীদের সুরক্ষা দেওয়া হচ্ছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.