Tamilnadu government

তামিলনাড়ুর ৫২ মন্দিরে স্মার্টফোনে ‘না’, কাদের জন্য ছাড়? জানাল বিজয়ের সরকার

মন্দির চত্বরে নির্দেশিকা অমান্য করে ভক্তদের মধ্যে ছবি তোলা, 'রিল' তৈরি দিন দিন বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৪:১৫

options
link
তামিলনাড়ুর ৫২ মন্দিরে স্মার্টফোনে ‘না’, কাদের জন্য ছাড়? জানাল বিজয়ের সরকার
তামিলনাড়ুর ৫২ মন্দিরে স্মার্টফোন নিয়ে প্রবেশ নিষেধ।

তামিলনাড়ুর ৫২ টি মন্দিরে স্মার্টফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল সরকার। নতুন সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, যে সব পুণ্যার্থীরা স্মার্টফোন নিয়ে মন্দিরে আসবেন, তাঁদের মন্দিরে প্রবেশের আগেই নির্দিষ্ট কাউন্টারে তা জমা দিতে হবে। প্রতিটি ফোন জমা রাখার ক্ষেত্রে ভক্তদের ৫ টাকা দিতে হবে। তবে যে সমস্ত ফোনে ক্যামেরা নেই, সেগুলি মন্দিরে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে সরকারি নির্দেশিকায়।

Advertisement

মন্দির চত্বরে নির্দেশিকা অমান্য করে ভক্তদের মধ্যে ছবি তোলা, ‘রিল’ তৈরি দিন দিন বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নয়া নির্দেশিকা অনুযায়ী, মন্দিরের সদর দরজার বাইরের কাউন্টারে ফোন জমা রাখার বিনিময়ে ভক্তদের একটি টোকেন বা স্লিপ দেওয়া হবে, ফোন ফেরত নেওয়ার সময় সেই স্লিপ কাউন্টারে দেখালেই ফোন ফিরে পাবেন তাঁরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কাঞ্চিপুরের বিখ্যাত দেবরাজস্বামী-আথি ভারাদার মন্দিরে এই ব্যবস্থা ইতিমধ্যেই চালু করা হয়েছে বলে জানা গিয়েছে। মন্দিরের আশেপাশের পার্কিং এলাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে একাধিক নোটিস বোর্ড লাগানো হয়েছে, যাতে ভক্তরা স্মার্টফোন নিষিদ্ধ হওয়ার বিষয়টি সম্পর্কে অবগত থাকেন। এইচআর অ্যান্ড সিই বিভাগ জানিয়েছে যে, মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চের ২ ডিসেম্বর, ২০২২-এর একটি নির্দেশ মেনেই এই নিয়ম জারি করা হয়েছে। এর আগের নির্দেশিকাগুলিতেও মন্দিরগুলিকে ভক্তদের মোবাইল ফোন নিয়ে ভেতরে প্রবেশে বাধা দিতে এবং সেগুলি নিরাপদে রাখার ব্যবস্থা করতে বলা হয়েছিল। তিরুচেন্দুরের আরুলমিগু সুব্রহ্মণ্য স্বামী মন্দিরের ভিতরে স্মার্টফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে সীতারামন নামে এক ব্যক্তি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেই মামলার শুনানির পরই হাইকোর্ট এই নির্দেশ জারি করে।

Advertisement

এইচআর অ্যান্ড সিই-র একটি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে, কিছু ভক্ত এখনও মন্দিরের ভিতরে ছবি তোলা, ভিডিও রেকর্ড করা, সেলফি নেওয়া এবং সোশ্যাল মিডিয়ার জন্য ছোট ভিডিও বা ‘রিলস’তৈরির কাজে মোবাইল ফোন ব্যবহার করছেন। এতে মন্দিরের শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং অন্যান্য ভক্তদের অসুবিধার সৃষ্টি হচ্ছে বলে জানানো হয়েছে। মন্দির কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা মন্দিরের প্রবেশপথ ও প্রাঙ্গণের বাইরে এমন স্পষ্ট নির্দেশিকা-ফলক লাগিয়ে দেন, যাতে উল্লেখ থাকে যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। এছাড়া মাইক বা লাউডস্পিকারের মাধ্যমেও এই নিষেধাজ্ঞার বিষয়টি ঘোষণা করতে বলা হয়েছে। পাশাপাশি, মন্দির চত্বরের ভিতরে দেব-দেবীর ছবি ও ভিডিও তোলা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান রেকর্ড করার উপরও নিষেধাজ্ঞা জারি সংশ্লিষ্ট দপ্তর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.