নিট প্রশ্নফাঁস বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির ধরনা অবস্থান চলছে। সেখানেই অনশনে বসেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। কিন্তু সমাজমাধ্যমে একাধিক পোস্টে দেখা গিয়েছে, সোনমের পাশে বসে পকোড়া-নুডলস ভক্ষণ করছেন ‘ককরোচ’ প্রধান অভিজিৎ দীপকে (Abhijit Deepke)। যা নিয়ে জোড় বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের প্রশ্ন, অভিজিৎ বা তাঁর সহযোগীরা যখন অনশন করছেন না, তখন সোনম কেন অনশনে বসেছেন?
আরও পড়ুন:
বিতর্কের মাঝে মঙ্গলবার মুখ খুলেছেন ‘ককরোচ’ প্রধান। সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষৎকারে তিনি বলেন, “যে ভিডিওগুলি সমাজমাধ্যমে প্রচার করা হচ্ছে সেগুলি অনশন শুরুর আগের। এখন প্রসঙ্গের বাইরে গিয়ে সেগুলি প্রচার করা হচ্ছে, যাতে মূল সমস্যাগুলি থেকে দৃষ্টি সরানো যায়। আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখাতেই দলের অন্যান্য কর্মীরা সচেতনভাবে অনশন কর্মসূচি থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন।” সোনমের স্বাস্থ্যের অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিজিৎ। বলেন, “আমি তাঁকে অনশন ভাঙার জন্য একাধিকবার অনুরোধ করেছি। কিন্তু তিনি রাজি হননি।”
অভিজিৎ আরও বলেন, “সোনম স্যার নিজেই আমাদের বলেছিলেন যে দলের অন্যান্য সদস্যদের অনশনে বসার দরকার নেই। কারণ, কাউকে না কাউকে তো এই গোটা আন্দোলনটিকে সামলাতে হবে। আমরা সবাই যদি অনশনে বসে পড়ি, তাহলে এখানে আসা হাজার হাজার মানুষের কে দেখভাল করবে? ছোটখাটো বিভিন্ন বিষয় নিয়ে পুলিশের সঙ্গে কে কথা বলবে? এই কারণেই দলের অন্যান্য সদস্যরা অনশনে নেই।”
উল্লেখ্য, নিট-সহ একাধিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষার্থীদের আত্মহত্যার প্রতিবাদে অনশন করছেন সোনম। তাঁর দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রেকে এর দায় নিয়ে অবিলম্বে ইস্তফা দিতে হবে। টানা দশ দিন অনশনে রয়েছেন সোনম। তাঁর ওজন প্রায় ৫ কিলোগ্রাম কমে গিয়েছে বলে খবর। অভিজিতের দাবি, সমাজকর্মীর স্বাস্থ্যের অবনতি ঘটছে।
সর্বশেষ খবর
-
‘গুজরাটের সন্তান, ভারতের গর্ব’, ১৭৪ প্রাণ বাঁচানো রক্তাক্ত পাইলটকে স্যালুট ‘টিম ইন্ডিয়ার’
-
ধর্মীয় ভাবাবেগে আঘাত মামলায় বাড়ল মহুয়ার রক্ষাকবচ, ডিমকাণ্ডেও বহাল নিরাপত্তা
-
ভুয়ো এসসি সার্টিফিকেটে এবার পুলিশকে ফ্রি হ্যান্ড! কী বলল হাই কোর্ট?
-
এবার গুজরাটে শক্তিবৃদ্ধি কংগ্রেসের! দলে যোগ দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
লোডশেডিং করে পর পর বোমা ! হাড়োয়ায় গুরুতর জখম ৫ বিজেপি কর্মী, অভিযুক্ত আইএসএফ