চলন্ত ট্রেনে ‘শ্লীলতাহানি’, সম্মান বাঁচাতে ঝাঁপ দিলেন যুবতী

ঘটনায় গ্রেফতার ৩ অভিযুক্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৯, ১৪:২৯

options
link
চলন্ত ট্রেনে ‘শ্লীলতাহানি’, সম্মান বাঁচাতে ঝাঁপ দিলেন যুবতী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  চলন্ত ট্রেনে এক যুবতীর শ্লীলতাহানি করেই থামেনি উন্মত্তরা, গোটা ঘটনা মোবাইলে রেকর্ড করে রেখেছিল দুষ্কৃতীরা। নিজের সম্মান বাঁচাতে শেষ পর্যন্ত চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন ওই যুবতী। ট্রেনের গতি কম ছিল। তাই নেহাতই বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। তবে মাথায় গুরুতর আঘাত লেগেছে। ঘটনা ঘটেছে অন্ধপ্রদেশের প্রকাশম জেলায়।  তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ।

Advertisement

[ইদে গো-হত্যা করবেন না, যোগীর রাজ্যে আবেদন মুসলিমদেরই]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ জানিয়েছে, আক্রান্ত মহিলা পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার। চেন্নাইয়ে এক বেসরকারি সংস্থায় চাকরি করেন তিনি। বৃহস্পতিবার রাতে এর্নাকুলাম-হাজরাত নিজামুদ্দিন এক্সপ্রেসে বিজয়ওয়াড়ায় নিজের বাড়িতে ফিরছিলেন ওই মহিলা। তাঁর সঙ্গে আরও দু’জন বন্ধু ছিলেন। কিন্তু, তাঁদের কাছে কনফামর্ড টিকিট ছিল না। তাই ট্রেনের স্লিপার ক্লাসের একটি কামরায় উঠে টিকিট পরীক্ষককে বসার জায়গার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করছিলেন আক্রান্ত যুবতী ও তাঁর বন্ধুরা। অভিযোগ, সেইসময় চলন্ত ট্রেনে ওই তরুণীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করতে থাকে তিন যুবক। তাদের মধ্যেই দু’জন ওই যুবতীর শ্লীলতাহানিও করে। অপর এক যুবক গোটা ঘটনাটি নিজের মোবাইলে রেকর্ড করছিল। পরিস্থিতি হাতে বাইরে চলে যাচ্ছে দেখে ট্রেনের অন্য যাত্রীদের সাহায্য চান আক্রান্ত ওই যুবতী ও তাঁর বন্ধুরা। কিন্তু, কেউই সাহায্য করতে এগিয়ে আসেনি। এরপরই নিজের সম্মান বাঁচাতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন বছর একুশের ওই যুবতী। ওই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় রেল পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্ত যুবতীর অবস্থা এখন স্থিতিশীল।

Advertisement

[মহার্ঘ হল রান্নার গ্যাস, এক লাফে দাম বাড়ল অনেকটাই]

এর্নাকুলাম-হাজরাত নিজামুদ্দিন এক্সপ্রেস বিজয়ওয়াড়া স্টেশনে পৌঁছনোর পর তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করে রেল পুলিশ। রেল পুলিশের ডেপুটি সুপার এম সাট্টি বাবু জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

[‘ভারতে উড়বে ইসলামিক পতাকা, মোদি রুখতে পারবেন না’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.