সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবরাত্রির সময় মাছ খেয়েছেন! নেট ভুবনে ‘বিদ্ধ’ বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejashwi Yadav)। তাঁকে ‘মরশুমি সনাতনী’ বলে কটাক্ষ করেছে বিজেপি। এবার এই বিতর্কে মুখ খুললেন খোদ তেজস্বী। জানালেন, ভিডিওটি শুট করা হয়েছে ৮ তারিখ। নবরাত্রি শুরু হয়েছে ৯ এপ্রিল।
শুরু হয়েছে নবরাত্রি। এই সময় দশদিন ধরে নিরামিষ খাওয়াই রীতি বহু হিন্দু ধর্মাবলম্বীর। এই প্রথা রয়েছে বিহারেও (Bihar)। এই পরিস্থিতিতে তেজস্বীকে দেখা যায়, প্রচারের হেলিকপ্টারে বসে মাছ খেতে। ভিডিওটি ঘিরে বিতর্কের ঝড় ওঠে। বহু নেটিজেন এমন অভিযোগও তোলেন, হিন্দুদের উসকানি দিতেই এমন ভিডিও পোস্ট করেছেন তেজস্বী। বিজেপি সাংসদ গিরিরাজ সিংও তাঁকে খোঁচা দিয়ে বলেন, ”তেজস্বী যাদব একজন মরশুমি সনাতনী। ওঁর বাবা লালুর আমলে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী এদেশে প্রবেশ করেছে। সনাতন ধর্মের মুখোশ পরে ওরা রাজনীতি করে।”
[আরও পড়ুন: হাই কোর্টে ধাক্কা, ইডির গ্রেপ্তারির বিরোধিতায় এবার সুপ্রিম কোর্টে কেজরি]
অবশেষে এই বিতর্কে মুখ খুলেছেন তেজস্বী। বুধবার তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমরা ওই ভিডিও আপলোড করেছিলাম বিজেপি ও গোদি মিডিয়ার আইকিউ পরীক্ষা করতে। এবং আমাদের ভাবনা যে সঠিক, তা প্রমাণিত। টুইটে বলা আছে, এটা একদিন আগের পোস্ট। কিন্তু অন্ধ সমর্থকরা সেসব দেখলে তো!” প্রসঙ্গত, বিহারে বিরোধী জোটে আরজেডি লড়বে ২৬ আসনে। অন্যদিকে কংগ্রেস ৯টি আসনে। বাকি পাঁচ আসনে লড়বেন বাম প্রার্থীরা। জোরকদমে চলছে ভোটপ্রচার। তার ফাঁকেই বিতর্কে জড়ালেন লালুপুত্র।
[আরও পড়ুন: জেল খাটা কর্মীদের ভাতা দেওয়ার ঘোষণা শুভেন্দুর]
সর্বশেষ খবর
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল
-
ভারী খাবারে পেট ফেঁপে যায়? ‘ডায়জেস্টিভ টি’-তে মিলবে সমাধান, জানাচ্ছেন সোহা আলি খান
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা
-
সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?
-
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’