পিঠে ভারী ব্যাগ নিয়ে অসুস্থ হয়ে মৃত্যু ছাত্রীর, হুলস্থূল স্কুলে

ভারের চাপেই কি এই মৃত্যু,উঠছে প্রশ্ন৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০১৭, ১২:৪৩

options
link
পিঠে ভারী ব্যাগ নিয়ে অসুস্থ হয়ে মৃত্যু ছাত্রীর, হুলস্থূল স্কুলে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলের ব্যাগটা বড্ড ভারি, আমরা কি তা বইতে পারি- এ শুধু গানের কথা তো নয়৷ বাচ্চাদের মনের কথাও বটে৷ কিন্তু সে কথায় কে কান দেয়! তাই দিনে দিনে স্কুল ব্যাগের ওজন বেড়েই চলে৷ আর সেই পর্বতপ্রমাণ ভার বহন করেই শিক্ষার সিঁড়ি ভাঙতে হয় পড়ুয়াদের৷ তবে তার মর্মান্তিক পরিণতি যে কী হতে পারে তারই সাক্ষী থাকল তেলেঙ্গানার এক স্কুল৷ ব্যাগের ভার বইতে বইতে স্কুল চত্বরেই অসুস্থ হয়ে মৃত্যু হল এক ছাত্রীর৷

Advertisement

ভারতীয়দের ঘাম-রক্তেই তৈরি তাজমহল, ড্যামেজ কন্ট্রোলে আদিত্যনাথ ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনা তেলেঙ্গানার৷ করিমাবাদের কৌটিল্য হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটে৷ পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সকাল পৌনে নটা নাগাদ স্কুলের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে ছাত্রী৷ তার পিঠে ছিল ভারী স্কুল ব্যাগ৷ সেই ব্যাগ নিয়েই সিঁড়ি ভেঙে নিজের ক্লাসরুমের দিকে এগোচ্ছিল সে৷ কিন্তু শ্রেণিকক্ষের সামনে গিয়েই সে অসুস্থ হয়ে পড়ে৷ ক্লাসে ঢুকতেও পারেনি, তার আগেই মাটিতে পড়ে যায়৷ স্কুলের বক্তব্য, এই অবস্থায় ছাত্রীকে দেখামাত্র সকলে ছুটে আসেন৷ তার চিৎকিসা শুরু হয়৷ দেখা যায়, তার নাড়ির স্পন্দন অত্যন্ত ক্ষীণ৷ সেই সঙ্গে কমছে প্রেসারও৷ এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ কিন্তু সেখানে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷

Advertisement

‘শুধু তাজমহল নয়, রাষ্ট্রপতি ভবনও ভেঙে ফেলা হোক’ ]

মৃতা ছাত্রীর পরিবারের সদস্যদের অভিযোগ, তার কোনও শারীরিক সমস্যা ছিল না৷ কোনও কারণে অসুস্থ হয়ে পড়েছিল৷ স্কুল কর্তৃপক্ষ আর একটু সচেতন হলেই মেয়েটিকে বাঁচানো যেত৷ অন্যদিকে স্কুল কর্তৃপক্ষর দাবি, প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত সব কাজই করা হয়েছে৷ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মেয়েটিকে বাঁচানো সম্ভব হয়নি৷ অনেকের দাবি, মেয়েটি ডিহাইড্রেশনে ভুগছিল৷ পিঠে ভারী ব্যাগ থাকার কারণেও অসুস্থ হয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ তবে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন মৃতার বাবা৷

[ আধার নেই তাই মিলল না রেশন, অনাহারে মৃত্যু নাবালিকার ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.