সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যখন আন্দোলন শুরু করেছিলেন৷ মানতগুলি তখনই করে রেখেছিলেন৷ পূরণ হয়েছে৷ পৃথক রাজ্যের তকমা পেয়েছে তেলেঙ্গানা৷ তাই মানত পূরণ করে চলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷ এবার বিশেষ বিমানে করে তিরুপতি যাচ্ছেন তিনি৷ সেখানে তিরুমালা মন্দিরে ৫.৬ কোটি টাকার সোনার অলঙ্কার দান করবেন তিনি৷
আর ফ্রি-তে মিলবে না Jio ফোর-জি ডেটা, ঘোষণা আম্বানির
ভগবান বালাজিকে দেওয়া হচ্ছে সোনার অলঙ্কার, মুকুট আর সোনার নথ দেওয়া হচ্ছে দেবী পদ্মাবতীকে৷ ২০১৪ সালে তেলেঙ্গানা পৃথক রাজ্য ঘোষণা হওয়ার পর থেকেই এভাবে মানত পূরণের পালা চলছে৷ কিছুদিন আগেই ওয়াব়্যাঙ্গালের ভদ্রকালী দেবীকে ৩.৫ কোটি টাকার ১২ কিলোগ্রাম ওজনের সোনার মুকুট দিয়েছিলেন তিনি৷ এই সপ্তাহের শেষেই কুরভির বীরভদ্রস্বামী মন্দিরে সোনার গোঁফ দেওয়ার কথা রয়েছে তাঁর৷ এর জন্য গঠন করা হয়েছে বিশেষ তহবিল৷ তেলেঙ্গানার এর নামী দোকানে সমস্ত সোনার সামগ্রী তৈরির বরাত দেওয়া আছে৷ পুরো টাকাটাই নাকি করদাতাদের রাজ্যকে দেওয়া রাজস্ব থেকে খরচ করা হচ্ছে৷
জঙ্গি বিরোধী অভিযানে নয়া পন্থা সেনার
এর জন্য সমালোচনাও কম হচ্ছে না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর৷ রাজ্যে প্রায় দিনই কৃষক মৃত্যুর মতো ঘটনা ঘটছে৷ কেন্দ্রের কাছে তেলেঙ্গানার ঋণের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে৷ এমন অবস্থায় সাধারণ করদাতাদের টাকা এভাবে দান-ধ্যানে খরচ না করে মানুষের উপকারে ব্যবহার করলে বেশি পূণ্য হত না? এই প্রশ্ন তুলেছেন বিরোধীরা৷ কিন্তু কেসিআর নিজের অবস্থানে অনড়৷ কথা দিয়েছেন, তাই কথা তাঁকে রাখতেই হবে৷
আইন হাতে নিয়ে পুলিশকে চড় বিজেপি নেত্রীর স্বামীর!
সর্বশেষ খবর
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার
-
যাদবপুরে বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য! ‘নাটক করছেন’, দাবি বিক্ষোভকারীদের