সন্ত্রাসীদের আর্থিক মদত দেওয়ার অভিযোগ, সমন গিলানির ছোট ছেলেকে

জম্মুতে গিলানি ঘনিষ্ঠ এক আইনজীবীর বাড়ি ও অফিসে তল্লাশি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০১৭, ১৪:০৭

options
link
সন্ত্রাসীদের আর্থিক মদত দেওয়ার অভিযোগ, সমন গিলানির ছোট ছেলেকে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপে টাকার উৎসের তদন্তে এবার হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানির ছোট ছেলে নাসিমকে সমন পাঠাল পাঠাল এনআইএ। আগামী বুধবার তাকে তদন্তকারীদের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রবিবার রাতে জম্মুতে গিলানি ঘনিষ্ঠ এক আইনজীবীর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছেন এনআইএ আধিকারিকরা।

Advertisement

[হুরিয়ত নেতা গিলানির জামাইকে আটক করল NIA]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কাশ্মীরে লাগাতার অশান্তি ও সন্ত্রাসবাদী কার্যকলাপে জামাত-উদ-দাওয়া, লস্কর-ই-তৈবার মতো পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলি টাকা ঢালছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই হুরিয়ত কনফারেন্সের গিলানিপন্থী ও মিরওয়াজপন্থী উভয় গোষ্ঠীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে NIA। গ্রেপ্তার করা হয়েছে হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানির জামাই আলতাফ আহমেদ শাহ ওরফে আলতাফ ফান্টুসকে। তার থেকে একটি ক্যালেন্ডার উদ্ধার করেছেন তদন্তকারীরা। এনআইএ সূত্রে খবর, গিলানির সই করা ওই ক্যালেন্ডারে আগামী দিনে কাশ্মীরের কোথায়, কীভাবে বিক্ষোভ-আন্দোলন হবে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। আর এবার এনআইএ-র নজরে গিলানির দুই ছেলে। বড় ছেলে নইমকে আগেই জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন তদন্তকারীরা। রবিবার রাতে এনআইএ-র সমন পেলেন গিলানির ছোট ছেলে নাসিম। আগামী বুধবার তাকে তদন্তকারীদের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এনআইএ সূত্রে খবর, পেশায় চিকিৎসক নাসিম প্রায় এগারো বছর পাকিস্তানে ছিল। ২০১০ সালে দেশে ফেরে সে। নাসিমকেই গিলানির উত্তরাধিকারী বলে মনে করা হচ্ছে।

Advertisement

[কালামের মূর্তির সামনে কেন গীতা? বিতর্কের ইতি টানতে অভিনব পদক্ষেপ]

এদিকে, রবিবার রাতে জম্মুতে গিলানি ঘনিষ্ঠ আইনজীবী দেবেন্দ্র সিং বেহালের বাড়ি ও অফিসে তল্লাশি করেন এনআইএ-র তদন্তকারীরা। এনআইএ-র দাবি, তল্লাশিতে বেশ কিছু নথি, চারটি মোবাইল ও একটি ট্যাব উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, মহম্মদ আলি শাহ গিলানির সংগঠন তেহরিক-ই-হুরিয়তের শাখার সংগঠন কাশ্মীর সোশ্যাল অ্যান্ড পিস ফোরামের চেয়ারম্যান বেহাল। হুরিয়ত নেতাদের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তার। এমনকী, কাশ্মীরে নিহত জঙ্গিদের শেষকৃত্যে দেবেন্দ্র সিং বেহালকে নিয়মিত দেখা গিয়েছে বলে দাবি করেছেন এনআইএ আধিকারিকরা। তদন্তকারীদের অনুমান, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে হুরিয়ত নেতাদের আর্থিক লেনদেনে প্রত্যক্ষভাবে জড়িত দেবেন্দ্র সিং বেহাল। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

[প্রবল বিক্ষোভের মুখে তসলিমা, ফিরতে হল ঔরঙ্গাবাদ থেকে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.