সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অশান্ত ভূস্বর্গ৷ নিয়ন্ত্রণরেখা সংলগ্ন জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলায় ভারতীয় সেনাঘাঁটিতে হামলা চালাল জঙ্গিরা৷ এদিন ভোর চারটে নাগাদ সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গিরা, খবর সংবাদ সংস্থা পিটিআইয়ের৷
পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও৷ ভোর থেকেই জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর প্রবল গুলির লড়াই চলছে৷ জঙ্গিদের গুলিতে তিন ভারতীয় সেনা শহিদ হয়েছেন৷ জঙ্গিরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে উরি হামলার কায়দায় ভারতীয় সেনাঘাঁটি আক্রমণ করে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের৷
#UPDATE: Three Army personnel lost their lives in #Kupwara attack; 2 terrorists killed. Search operation on pic.twitter.com/cEZ7q3gIum
Advertisement— ANI (@ANI_news) April 27, 2017
সেনার পাল্টা গুলিতে দুই জঙ্গিও নিকেশ হয়েছে৷ আরও জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা৷ সেনা-পুলিশ যৌথ অভিযান শুরু হয়েছে৷ জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি৷ গতবছর উরিতে পাক জঙ্গিদের হামলায় শহিদ হন ১৯ জন জওয়ান৷
Two militants killed in #Kupwara #attack. Hunt on for others: sources.
— Press Trust of India (@PTI_News) April 27, 2017
সর্বশেষ খবর
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার
-
শিবভক্তদের জন্য অনুষ্ঠানে নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের! বরানগরে শুরু বিতর্ক
-
‘ফ্রিজ’ আরও ৪ অ্যাকাউন্ট থেকে লেনদেনের অনুমতি দেওয়া হোক! ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল
-
এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা: দ্বিতীয় ডোপ পরীক্ষাতেও ফেল, গাঁজা সেবন করেই চালকের আসনে পাইলট!
-
পরীক্ষা দিতে যাচ্ছেন, অথচ একবর্ণও পড়া হয়নি! এমন স্বপ্ন তাড়া করলে জানুন নেপথ্য কারণ