Thalapathy Vijay

‘তুলে দেওয়া হোক নিট, চিকিৎসা-শিক্ষায় রাজ্যকে দেওয়া হোক পূর্ণ ক্ষমতা’, দাবি বিজয়ের

টিভিকের বিবৃতিতে নিশানায় সেরাজ্যের প্রধান বিরোধী দল ডিএমকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ১২:৩৯

options
link
‘তুলে দেওয়া হোক নিট, চিকিৎসা-শিক্ষায় রাজ্যকে দেওয়া হোক পূর্ণ ক্ষমতা’, দাবি বিজয়ের
ফাইল চিত্র।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয় (Thalapathy Vijay) জানালেন, তাঁরা কেবল নিট পরীক্ষায় (NEET) অনিয়মের বিরুদ্ধেই নন। বরং তাঁদের দাবি, মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষাটিই পুরোপুরি বাতিল করা হোক। চিকিৎসা শিক্ষা সংক্রান্ত বিষয়ে রাজ্যগুলিকে যেন পূর্ণ ক্ষমতা দেওয়া হয়। সেই সঙ্গেই বিজয়ের দল টিভিকে জানিয়েছে, এই বিষয়ে তাদের অবস্থান আপসহীন ও দৃঢ়।

Advertisement

নিট প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে উত্তাল দেশ। বিরোধীদের বিরুদ্ধে ছাত্রদের অসন্তোষকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে শাসক দল। এই ডামাডোলের মাঝেই সামনে এল বিজয়ের দলের অবস্থান।

Advertisement

বলে রাখা দরকার, গত ৩ মে নিট ইউজির পরীক্ষা নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। প্রায় ২৩ লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় বসেন। পরীক্ষার কয়েকদিন পরেই সন্দেহ দানা বাঁধে, রাজস্থানে ফাঁস হয়েছে প্রশ্নপত্র। জানা যায়, পরীক্ষার অন্তত একমাস আগে কিছু ছাত্রছাত্রীর হাতে এসেছিল একটি সম্ভাব্য প্রশ্নপত্র। ওই সম্ভাব্য প্রশ্নপত্রে ৪১০টি প্রশ্ন ছিল। পরীক্ষার পর দেখা যায় ১২০টি রসায়ন প্রশ্ন আসল প্রশ্নের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। শুধু প্রশ্ন নয়, মিলে গিয়েছে উত্তরের অপশনও। গোটা ঘটনা প্রকাশ্যে আসার পরেই বাতিল করে দেওয়া হয় পরীক্ষা। ২১ জুন পুনরায় পরীক্ষা নেওয়া হয়।

Advertisement

টিভিকে তাদের বিবৃতিতে কোনও দলের নাম না নিলেও প্রধান বিরোধী দল ডিএমকে-কে নিশানা করা হয়েছে। জানিয়েছে, তারা কখনওই ভোটের জন্য মানুষকে বিভ্রান্ত করতে নিট বাতিলের মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ‘প্রতারণামূলক রাজনীতি’ করবে না। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতায় এলে নিট বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিল ডিএমকে। সেই সঙ্গেই টিভিএস জানিয়েছে, ‘স্থায়ী এবং অন্তর্বর্তীকালীন— উভয় সমাধানের ক্ষেত্রেই এটাই আমাদের দৃষ্টিভঙ্গি। আমাদের বিজয়ী নেতা ইতিমধ্যেই এ বিষয়ে জোর দিয়েছেন।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.