উপলক্ষ ১৮তম ব্রিকস সম্মেলন। সাত বছরে এই প্রথম ভারতের মাটিতে পা রেখেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্বের মঞ্চে জিনপিংয়ের কূটনৈতিক বার্তার পাশাপাশি নজর কেড়েছে তাঁর অভেদ্য নিরাপত্তার বলয়। চিনা প্রেসিডেন্টের সাঁজোয়া গাড়ি ‘রেড ব্যানার’। তীক্ষ্ণ বুলেট হোক বা মাটি কাঁপানো বিস্ফোরণ, জিনপিংয়ের বাহনকে এক চুলও নাড়ানো যাবে না।
আরও পড়ুন:
শি জিনপিংয়ের সরকারি রাষ্ট্রপতি গাড়ি হল Hongqi N701। এটি চিনের গাড়ি নির্মাতা সংস্থা FAW-এর Hongqi ব্র্যান্ডের তৈরি। চিনের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে এই ব্র্যান্ডের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং ঐতিহাসিকভাবে দেশের শীর্ষস্থানীয় আধিকারিক ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য Hongqi গাড়ি ব্যবহার করা হয়েছে। বিদেশ সফরের জন্য চিনা প্রেসিডেন্ট বেছে নেন হোংকি সংস্থার কাস্টমাইজড লিমুজিন হোংকি এন৭০১। এর অপর নাম ‘রেড ফ্ল্যাগ’। জিনপিংয়ের আমেরিকা, মিশর, রাশিয়া, হংকং সফরেও এটিই ছিল সওয়ারি। নিরাপত্তার আঁটসাঁট বন্দোবস্ত রয়েছে এই ৬ লিটারের ভি-১২ ইঞ্জিনের গাড়িতে, যার হসপাওয়ার প্রায় ৪০৮। ‘রেড ব্যানার’-এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হল-এটি উচ্চমানের সামরিক বর্ম-সদৃশ আবরণে আচ্ছাদিত, এর কাচ বুলেটপ্রুফ, চাকাও তাই। গাড়িটি ছোটখাটো বিস্ফোরণ এবং রাসায়নিক হামলা সহজেই প্রতিরোধ করতে সক্ষম। এর পাশাপাশি লিমুজিনটিতে সামরিক-মর্যাদার এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা এবং সম্পূর্ণ আলাদা বায়ু চলাচল প্রযুক্তি রয়েছে।
#WATCH | Delhi: Chinese President Xi Jinping arrives in Delhi to participate in the BRICS Summit 2026.
AdvertisementUnion MoS Jitin Prasada received him at the airport. pic.twitter.com/fk77Bq5nmy
— ANI (@ANI) September 12, 2026
জিনপিংয়ের নিরাপত্তায় রাজধানীর বুকে বহুস্তরীয় নিরাপত্তা বেষ্টনী। সূত্রের খবর, যে হোটেলে চিনা প্রেসিডেন্টের থাকার বন্দোবস্ত করা হয়েছে, সেই হোটেলের সংলগ্ন আকাশপথে ‘নো ফ্লাই জোন’। গোটা হোটেলজুড়ে মোতায়েন করা হয়েছে বম্ব-ডিটেকশন টিম। নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনও ফাঁক না থাকে,তার জন্য মাটির তলার পাইপ লাইন থেকে অন্যান্য পরিকাঠামোও পরীক্ষা করা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে। সূত্রের খবর, ভারত সফরের প্রায় ১০ দিন আগেই চিন একটি কার্গো বিমানে করে শি জিনপিংয়ের ‘হংকি’ রাষ্ট্রীয় লিমুজিন, একটি ব্যাকআপ গাড়ি এবং যোগাযোগ সরঞ্জাম ভারতে পাঠিয়েছিল। চিনা প্রেসিডেন্টের ভারতে প্রায় ২৪ ঘণ্টা থাকার কথা রয়েছে। কোনও রাষ্ট্রপ্রধান বিদেশ সফরে গেলে তাঁর ব্যবহারের জন্য নির্দিষ্ট গাড়ি অনেক সময় আলাদাভাবে সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়। তেমনই জিনপিং ভারতে পৌঁছনোর ঠিক আগেই তাঁর কনভয়ের গাড়িগুলি চলে আসে দিল্লিতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সামান্থা-বিজয়-লক্ষ্মণ-মিতালি-সহ বহু তারকাকে এসআইআর নোটিস, থাকছে বিশেষ ‘ছাড়’ও!
-
‘হিন্দু বলে আমার মাকেও পালিয়ে আসতে হয়েছিল’, চিন্ময় প্রভুর চোখের জল দেখে অতীত স্মরণ শুভেন্দুর
-
ইংরেজি অনুবাদে রবীন্দ্রনাথকে পৌঁছে দিয়েছিলেন বৃহত্তর পরিসরে, প্রয়াত কেতকী কুশারী ডাইসন
-
নিন্দুকদের মুখে ঝামা ঘষে রাজ-শুভশ্রীর জলকেলি, ছেলে যুবানের জন্মদিনে রোম্যান্টিক টুইস্ট!
-
‘বাঙালি নিরামিষ খেয়ে পুষ্পাঞ্জলি, মাছ দিয়ে প্রসাদ দিতে জানে’, বাগেশ্বর বিতর্কে সোজাসাপ্টা শুভেন্দু