Medicine Shop Close

১২ ঘণ্টার ধর্মঘটে ওষুধের দোকানে তালা, জেনে নিন কোত্থেকে পাবেন প্রয়োজনীয় ওষুধ

১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় ওষুধ ব্যবসায়ীদের সংগঠন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৬:১৬

options
link
১২ ঘণ্টার ধর্মঘটে ওষুধের দোকানে তালা, জেনে নিন কোত্থেকে পাবেন প্রয়োজনীয় ওষুধ
প্রতীকী ছবি।

মঙ্গলবার রাত থেকে ওষুধের দোকানে তালা (Medicine Shop Close)। ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় ওষুধ ব্যবসায়ীদের সংগঠন। তাহলে এই ১২ ঘণ্টায় আপনার ওষুধের প্রয়োজন হলে কী করবেন? বয়স্ক বা শিশুদের প্রয়োজনীয় ওষুধ না মিললে বিপদে পড়তে পারেন? চিন্তা নেই। দেশজুড়ে ওষুধের দোকানের ঝাঁপ পড়লেও বেশ কয়েকটি দোকান থাকছে ধর্মঘটের আওতার বাইরে। সংবাদ সংস্থা এএনআই সূত্র অনুযায়ী, হাসপাতালের ন্যায্য মূল্যের দোকান, দাভা ইন্ডিয়া ও প্রধানমন্ত্রী জনৌষধি-এই দোকানগুলি থেকে ওষুধ কিনতে পারবেন সাধারণ মানুষ।

Advertisement

কী কারনে ১২ ঘণ্টার ধর্মঘট? অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের বিবৃতি অনুযায়ী, ই-ফার্মাসিতে ওষুধ বিক্রিতে বড় ছাড় দেওয়া ও ই-ফার্মাসিগুলির উপর কড়া নিয়ন্ত্রণ না থাকার অভিযোগেই ধর্মঘট ডাকা হয়েছে। ন্যাশনাল ড্রাগ রেগুলেটরের সঙ্গে দেখা করে নিজেদের জানিয়েছে এআইওসিডি। এই আলোচনায় উঠে এসেছে, রোগীদের সমস্যার কথা। বিশেষ করে যাঁরা জীবনদায়ী ওষুধের উপর নির্ভরশীল, তাঁরা বিশেষ করে সমস্যার সম্মুখীন হবেন। এএনআই সূত্রের খবর, ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খুচরো ওষুধ বিক্রেতা সংগঠন বিক্রেতা সংগঠন ধর্মঘট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছে। যে তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.