Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬
Saayoni Ghosh

সায়নী ঘোষের মাথা কাটলেই মিলবে ১ কোটি! উত্তরপ্রদেশের বিজেপি নেতার ভিডিও ভাইরাল

বিস্ফোরক ভিডিও ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। সেখানে বিতর্কিত মন্তব্য করতে শোনা যাচ্ছে সিকন্দরাবাদ নগরপালিকার চেয়ারম্যান প্রদীপ দীক্ষিতকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৫:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৫:৪৫

options
link
সায়নী ঘোষের মাথা কাটলেই মিলবে ১ কোটি! উত্তরপ্রদেশের বিজেপি নেতার ভিডিও ভাইরাল zoom
ভগবান শিবের বিরুদ্ধে অবমাননাকর ইঙ্গিত করার অভিযোগ রয়েছে তৃণমূল সাংসদ সায়নীর বিরুদ্ধে। ফাইল ছবি।

সায়নী ঘোষের (Saayoni Ghosh) মাথা কাটলেই ১ কোটি! বিস্ফোরক ভিডিও ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। সেখানে দেখা যাচ্ছে সিকন্দরাবাদ নগরপালিকার চেয়ারম্যান প্রদীপ দীক্ষিতকে। ভাইরাল ভিডিওতে তিনি দাবি করছেন, তৃণমূল সাংসদের মাথা কেটে আনলেই ১ কোটি টাকা পুরস্কার দেবেন তিনি। ওই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

ভগবান শিবের বিরুদ্ধে অবমাননাকর ইঙ্গিত করার অভিযোগ রয়েছে তৃণমূল সাংসদ সায়নীর বিরুদ্ধে। যদিও অভিনেত্রী-সাংসদ সাফ জানিয়েছিলেন, তাঁর এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছিল। তা সত্ত্বেও বারবার এই বিষয়টি নিয়ে রাজনৈতিক আক্রমণের শিকার হয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ। এবার সেই বিষয়টি নিয়েই নতুন করে বিতর্ক মাথাচাড়া দিল। উত্তরপ্রদেশের সিকন্দারাবাদে গত রবিবার একটি প্রতিবাদ সভার ডাক দেওয়া হয় এই ইস্যুতে। হিন্দু সংগঠনগুলির আয়োজিত এই সভায় বলা হয়, সায়নীর মন্তব্যে ভাবাবেগে আঘাত লেগেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওই সভা থেকেই ছড়িয়ে পড়ে প্রদীপ দীক্ষিতের ভিডিওটি। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “সায়নী ঘোষের কাটা মাথা যে আমার সামনে নিয়ে আসবে, তাকে আমি নিজে ১ কোটি টাকা পুরস্কার দেব।” এমন বিস্ফোরক মন্তব্যের ভিডিও হুহু করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। কিন্তু গোটা বিষয়টি অস্বীকার করেছেন সিকন্দরাবাদ নগরপালিকার চেয়ারম্যান। তাঁর কথায়, ওই প্রতিবাদ সভায় তিনি বক্তব্য রেখেছিলেন। কিন্তু দুষ্কৃতীরা এআই দিয়ে ওই ভিডিও বিকৃত করে প্রচার করেছে। প্রদীপ বলছেন, তিনি এমন মন্তব্য করেননি মোটেই।

উল্লেখ্য, ২০১৫ সালে সায়নীর এক্স হ্যান্ডেল থেকে পোস্ট হয় শিব সংক্রান্ত বিতর্কিত মন্তব্যটি। ৬ বছর পর এই পোস্ট নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা তথাগত রায়। ২০২৪ লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে সায়নী প্রার্থী হওয়ার পরেও এই পোস্ট নিয়ে আক্রমণের মুখে পড়তে হয়। এবার উত্তরপ্রদেশে প্রতিবাদ সভা হল এই পোস্ট ঘিরে। সেখানে বিজেপি নেতা বিস্ফোরক মন্তব্য করেছেন কিনা, সেই নিয়ে চলছে চর্চা। যদিও গোটা ঘটনায় সায়নীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.