Advertisement
Advertisement
Neymar Jr

তিন বছর পর প্রত্যাবর্তন, বিশ্বকাপের চূড়ান্ত দলে নেইমার, ব্রাজিলের ঘরে আসবে ষষ্ঠ ট্রফি?

২০২৩ সালে উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে গিয়ে হাঁটুতে চোট পান নেইমার। তারপর আর খেলা হয়নি ব্রাজিলের জার্সিতে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৪:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৪:৪১

options
link
তিন বছর পর প্রত্যাবর্তন, বিশ্বকাপের চূড়ান্ত দলে নেইমার, ব্রাজিলের ঘরে আসবে ষষ্ঠ ট্রফি? zoom
Advertisement

নিজেকে প্রমাণ করলেন। তিনবছর পর আবার ফিরলেন জাতীয় দলে। আরও একটা বিশ্বকাপে দেশের জার্সি গায়ে নামবেন, প্রাণপণ লড়াই করবেন নিজের দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করতে। সোমবার গভীর রাতে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। সেখান স্থান পেয়েছেন নেইমার জুনিয়র (Neymar Jr)। তাঁর নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা অনুষ্ঠান কক্ষ।

বিশ্বকাপের দল ঘোষণা উপলক্ষে সোমবার রিও দি জেনিরোতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সবশেষে দল ঘোষণা করতে মাইক হাতে মঞ্চে ওঠেন ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি। এক এক করে ২৬ জনের নাম ঘোষণা করেন তিনি। নেইমারের নাম ঘোষণা হতেই আনন্দে মেতে ওঠে গোটা অনুষ্ঠান কক্ষ। উল্লেখ্য, গত তিনবছর ধরে ব্রাজিলের জাতীয় দলে খেলার সুযোগ পাননি নেইমার। ২০২৩ সালে উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে গিয়ে হাঁটুতে চোট পান। তারপর আর খেলা হয়নি ব্রাজিলের জার্সিতে। অনেকটা সময় তাঁকে ভুগতে হয়েছে চোট-আঘাতের সমস্যায়। তবে হেক্সা জয়ের লক্ষ্যে তাঁকে দলে ফেরাল সেলেকাওরা।

Advertisement

বিশ্বকাপের জন্য ৫৫ জনের যে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছিল, সেখানে নেইমারের নাম ছিল। তখন থেকেই আশায় বুক বাঁধতে শুরু করেন নেইমারের ভক্তকুল। তবে শর্ত বেঁধে দিয়েছিলেন ব্রাজিলের হেডস্যর। আন্সেলোত্তি স্পষ্ট জানিয়েছিলেন, তারকা ফুটবলারকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। যদি নেইমার ১০০ শতাংশ ফিট থাকতে পারেন ও সেরাটা দিতে পারেন, তাহলে ডাক পাবেন। অন্যদিকে ব্রাজিলের এক সাংসদ তিনপাতার চিঠি দিয়েছেন ফুটবল ফেডারেশনকে, যেন নেইমারকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখা হয়।

আপাতত স্যান্টোসের হয়ে মাঝে ফর্মের ঝলক দেখালেও চোট-আঘাতের সমস্যা ফের চাগাড় দিয়েছে। এই মরশুমে ১৩ ম্যাচে ৬টি গোল করেছেন। ৩টি অ্যাসিস্ট আছে। স্যান্টোসের শেষ ম্যাচেও গোল পেয়েছেন। গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছে। তবে সেরা ফর্ম থেকে এখনও অনেকটাই দূরে রয়েছেন নেইমার। দল ঘোষণার পর আন্সেলোত্তি বলেছেন, নেইমারের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। দলের জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোচের এই আস্থার দাম দিয়ে কি বিশ্বকাপ এনে দিতে পারবেন নেইমার?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.