Red Cross

যুদ্ধের আবহে হাসপাতালের ছাদে আঁকতে হবে রেড ক্রস, নির্দেশিকা জারি কেন্দ্রের

জম্মু ও কাশ্মীরের হাসপাতালগুলিতে ইতিমধ্যেই এই চিহ্ন আঁকা শুরু হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৫, ২০:৩০

options
link
যুদ্ধের আবহে হাসপাতালের ছাদে আঁকতে হবে রেড ক্রস, নির্দেশিকা জারি কেন্দ্রের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ভারত -পাকিস্তানের মধ্যে অশান্তির আবহে দেশের হাসপাতালগুলির ছাদে রেড ক্রস চিহ্ন আঁকতে নির্দেশ দেওয়া হল। জম্মু ও কাশ্মীরের হাসপাতালগুলিতে ইতিমধ্যেই এই চিহ্ন আঁকা শুরু হয়েছে। এবার দেশজুড়ে সমস্ত হাসপাতলের ছাদে এই চিহ্ন আঁকার নির্দেশ দিয়েছে ডিরেক্টর জেলারেল অফ হেলথ সার্ভিসেস। কিন্তু কেন আঁকা হবে এই চিহ্ন?

Advertisement

১৯৪৯ সালে জেনেভা কনভেনশানে এই রেড ক্রস চিহ্ন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কোনও দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সেখানে থাকা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কোনও কিছুর উপর যাতে আঘাত না হয়, সেই জন্য এই চিহ্ন ব্যবহার করতে বলা হয়। কোথায় আঁকা হবে এই চিহ্ন?

Advertisement

জেনেভা কনভেনশনের সিদ্ধান্ত অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতিতে প্রতিপক্ষ দেশের হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উপর কোনওভাবেই আঘাত করা যায় না। বিপক্ষের ফাইটার জেট যাতে বুঝতে পারে কোন ভবনটি স্বাস্থ্য পরিষোবার সঙ্গে যুক্ত, সেই জন্য এই চিহ্ন আঁকা হয়। মূলত সাদা ব্যাকগ্রাউন্ডের উপর লাল রং দিয়ে এই ক্রস চিহ্ন আঁকা হয়। ভারত-পাক সংঘাতের আবহে কেন্দ্রের তরফে রেড ক্রস চিহ্ন আঁকার নির্দেশ দেওয়া হল দেশের চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.