আজব কাণ্ড ব্রাজিল ফুটবলে (Brazil Football) ! গোল করে সেলিব্রেশন করতে গিয়ে সোজা স্টেডিয়ামের গর্তের মধ্যে ঢুকে গেলেন ফুটবলার। চোট পেলেন, খোঁড়াতে খোঁড়াতে উঠে এলেন। উঠে এসে জানতে পারলেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভার দেখে গোল বাতিল করে দেওয়া হয়েছে। এর থেকে বড় হতাশা আর কী হতে পারে!
কৌতো পেরেইরা স্টেডিয়ামে শাপেকোয়েন্সের মুখোমুখি হয়েছিল কোরিতিবা। ব্রাজিলের সেরা লিগের ম্যাচে ২-১ গোলে জেতে কোরিতিবা। ম্যাচের মাঝে তাদের ডিফেন্ডার জাসি মারানহাও বক্সের মধ্যে থেকে নিখুঁত হেডে গোল করেন। সেই গোলের সেলিব্রেশন করতে গিয়েই যত বিপত্তি। গোল করে সমর্থকদের দিকে যাওয়ার জন্য মাঠের পাশের বিজ্ঞাপনী বোর্ড লাফ দিয়ে টপকাতে যান। জাসি জানতেন না, ওই বোর্ডের উলটো দিকে ছিল বড় টানেল। যেখান দিয়ে প্লেয়াররা উঠে আসেন। বোর্ডের জন্য তা ঢাকা পড়ে গিয়েছিল।
আরও পড়ুন:
লাফ দিয়ে সোজা সেই টানেলের মধ্যে ঢুকে যান জাসি। কিছুক্ষণের জন্য ব্রাজিলীয় ডিফেন্ডার পুরো উধাও। অনেকেই বুঝতে পারেননি ঠিক কী হয়েছে? একটু পরে দেখা যায়, অন্যদের সাহায্যে খোঁড়াতে খোঁড়াতে উঠে আসছেন জাসি। টানেল থেকে বেরিয়ে এসে আবার ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন।
কিন্তু চমক তখনও বাকি ছিল। কয়েক সেকেন্ডের মধ্যে ভিএআর গোল যাচাই শুরু করে। খানিক পরে রেফারি জানান, গোলের সময় অফসাইডে ছিলেন জাসি। ফলে তাঁর গোল বাতিল হয়ে যায়। অর্থাৎ যে গোল সেলিব্রেট করতে গিয়ে টানেলে পড়ে গেলেন, শেষ পর্যন্ত সেটি স্কোরবোর্ডেই জায়গা পেল না! জাসি আর ম্যাচও খেলতে পারেননি। ডান পায়ের গোড়ালিতে বরফ লাগিয়ে রিজার্ভ বেঞ্চে বসে থাকেন। পরে অবশ্য জানিয়ে যান, পুরো ফিট আছেন।
Jacy foi para o vestiário mais cedo, triste.
😂😂😂#jacy #coritiba #chapecoense pic.twitter.com/A8QjCPI04o
— M²F (@M_a_r_c_3_l_o) August 9, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জীবন বিমার গুরুত্ব বুঝতে হবে পড়ুয়াদের, স্কুলে স্কুলে ‘হর ঘর বিমা’ শিবির সরকারের
-
‘লাল গড়’ যাদবপুরে অতি বামদের নিশানা মুখ্যমন্ত্রীর, বললেন ‘প্যালেস্টাইন নয়, লিখুন পিওকে চাই’
-
‘প্রকৃতির এমন রুদ্ররূপ আগে দেখিনি’, বানভাসি নেপালের জন্য চোখে জল ভূমিকন্যা মনীষা কৈরালার!
-
অশোকনগরে শুরু বাণিজ্যিক তেল উৎপাদন, শিল্প মানচিত্রে বড় বদলের সম্ভাবনা
-
দু’মাসের ইন্টার্নশিপে ৬০ লাখ, বছরে ৪ কোটি! এমন চাকরি মিলছে এদেশে, সিভি দেবেন নাকি?