সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছু মানুষের শ্রী রামচন্দ্রের নামের উপর অ্যালার্জি রয়েছে। তাঁদের ইন্দোনেশিয়ার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। ইসলামিক দেশ যারা কিনা মুর্তিপুজোর সংস্কৃতি বজায় রেখেছে। শুক্রবার উত্তরপ্রদেশ বিধানসভায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সম্প্রতি রাজ্য বাজেটে অযোধ্যার হিন্দু স্থাপত্য, মন্দিরগুলি সংস্কারে জোর দেওয়ার জন্য ইতিমধ্যে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন যোগী। অভিযোগ, মুখ্যমন্ত্রী অন্য ধর্মের নিদর্শেনর প্রতি বিমাতৃসুলভ আচরণ করছেন। সব সমালোচনার জবাব দিতে এদিন বাজেট অধিবেশনকেই বেছেন নেন আদিত্যনাথ। নাম না করে প্রধান বিরোধী সমাজবাদী পার্টিকে কটাক্ষ করে বলেন, ‘উত্তরপ্রদেশের সমাজবাদ নয়, রাষ্ট্রবাদ প্রয়োজন।’ তাঁর আরও সংযোজন, সাম্যবাদই রাষ্ট্রবাদের একমাত্র পরিচয়।
[প্রকাশ্যে এল দেশের প্রথম চালকবিহীন ট্যাঙ্ক ‘মুন্ত্রা’, যার কাছে কাবু পরমাণু অস্ত্রও]
ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে হিন্দু ধর্ম ব্যতীত অন্যান্য ধর্মের প্রতি সুনজর দিচ্ছেন না বলে অভিযোগ উঠছে যোগীর বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিজেপি সরকার ধর্মীয় বৈষম্য দূর করে সবার উন্নয়নের জন্যই কাজ করছে। ‘কিছু মানুষ শ্রী রামচন্দ্রের নামের প্রতি অ্যালার্জি রয়েছে। যদিও কারও মৃত্যুর পর রাম নামই করা হয়। আবার তাঁরাই বলেন, কেন অযোধ্যার নাম নেব! আপনার ইন্দোনেশিয়া গিয়ে দেখুন, কীভাবে সেখানকার ইসলামিক সরকার রামের ঐতিহ্যে গর্ববোধ করে। রাম নামে যাঁদের অ্যালার্জি রয়েছে তাঁদের ওই দেশ থেকে শিক্ষা নেওয়া উচিত।’
এরপরই সমাজবাদী পার্টিকে খোঁচা দিয়ে বলেন, যারা রাম মনোহর লোহিয়ার মতাদর্শ অনুসরণ করে, তারাই রামের ঐতিহ্য নিয়ে লজ্জাবোধ করে।
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের