সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: CAA বিরোধী আন্দোলনের জন্য ধৃত ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদের জামিন মামলায় দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা আদালতের। মঙ্গলবার তিস হাজারি কোর্টে শুনানির সময় বিচারকের মন্তব্য, ‘জামা মসজিদ পাকিস্তানে নাকি? বিক্ষোভ দেখালে অসুবিধাটা কী? প্রতিবাদ জানানোর প্রত্যেকের সাংবিধানিক অধিকার রয়েছে।’
উল্লেখ্য, ডিসেম্বর মাসে দিল্লির দরিয়াগঞ্জে CAA বিরোধী বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। তখন দিল্লির জামা মসজিদে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছিলেন দলিতদের ‘রাবণ’ হিসাবে পরিচিত চন্দ্রশেখর আজাদ। হাতে বিআর আম্বেদকরের ছবি নিয়ে প্রতিবাদে শামিল হন তিনি। সেইসময় দিল্লি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ২১ ডিসেম্বর তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায় আদালত। এদিন বিচারক কামিনী লাউ সরকারি কৌঁসুলিকে প্রশ্ন করেন, ধরনা বা অবস্থান বিক্ষোভে সমস্যা কী? প্রত্যেকের প্রতিবাদ দেখানোর অধিকার আছে। সংবিধান এই অধিকার দিয়েছে। এরপর ভর্ৎসনার সুরে তিনি বলেন, ‘দিল্লি পুলিশ এমন করছে যেন জামা মসজিদ পাকিস্তানে রয়েছে।’
[আরও পড়ুন: প্রথম রাজ্য হিসেবে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেরল]
তখন সরকারি আইনজীবী জানান, বিক্ষোভ কর্মসূচির জন্য কোনও অনুমতি ছিল না। তার উত্তরে ফের বিচারকের পালটা মন্তব্য, ‘কীসের অনুমতি? সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে, বারংবার ১৪৪ ধারা জারি করা অপরাধ। এমন অনেক মামলা আমি দেখেছি যেখানে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। তাদের কেউ কেউ প্রবীণ রাজনীতিবিদ, মুখ্যমন্ত্রী। ভাল করে সংবিধান পুরোটা পড়ুন।’ বকা খেয়ে কৌঁসুলির দাবি, ড্রোন ফুটেজে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের উসকানিমূলক ভাষণ দিচ্ছিলেন
সর্বশেষ খবর
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’
-
টেস্টকে বাড়তি গুরুত্ব, বিশ্বকাপের আগে ‘অর্ধেক ফিট’ ক্রিকেটার চান না গম্ভীর
-
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন! ৯ ক্যারেটের ‘রিফ্লেকশনস’ কালেকশন নিয়ে হাজির শ্যামসুন্দর জুয়েলার্স
-
‘মফঃস্বলের ছেলের দেশ জয়’, লালবাগচার পায়ে জাতীয় পুরস্কার ঠেকিয়ে আশীর্বাদধন্য কার্তিক আরিয়ান
-
নেই স্মার্টফোন, তবু প্রতি মাসে বইতে হচ্ছে ইন্টারনেটের খরচ! এয়ারটেল-ভিকে কড়া নির্দেশ কেন্দ্রের