TISS Convocation

প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত! ‘আরশোলা’ আতঙ্কে সমাবর্তন বাতিল টাটার কলেজের

শিক্ষার্থীদের পাঠানো এক ইমেলে কলেজের রেজিস্ট্রার 'অপ্রত্যাশিত পরিস্থিতি'র উল্লেখ করেছেন। কিন্তু শেষ মুহূর্তে কেন অনুষ্ঠান বাতিল করা হল, তা তিনি স্পষ্ট করেননি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ১৭:০২

options
link
প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত! ‘আরশোলা’ আতঙ্কে সমাবর্তন বাতিল টাটার কলেজের
টাটা ইনস্টিটিউট অফ সোশাল সায়েন্সেস কলেজের সমাবর্তন অনুষ্ঠান বাতিল।

আগামী ২ আগস্ট ৮৬তম সমাবর্তন অনুষ্ঠান ছিল মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ সোশাল সায়েন্সেস (টিআইএসএস) কলেজের। সেখানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কিন্তু সেই সমাবর্তন অনুষ্ঠান বাতিল করল কলেজ কর্তৃপক্ষ। সূত্রের খবর, ‘আরশোলা’ আতঙ্কেই বাতিল হয়েছে সমাবর্তন অনুষ্ঠান। 

Advertisement

শিক্ষার্থীদের পাঠানো এক ইমেলে কলেজের রেজিস্ট্রার ‘অপ্রত্যাশিত পরিস্থিতি’র উল্লেখ করেছেন। কিন্তু শেষ মুহূর্তে কেন অনুষ্ঠান বাতিল করা হল, তা তিনি স্পষ্ট করেননি। পরবর্তীতে শুক্রবার একটি বিবৃতিতে টিআইএসএস জানায়, প্রতিষ্ঠানের স্বার্থে এবং এই আয়োজকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থী এবং কর্মকর্তাদের একাংশের মতে, সমাবর্তন অনুষ্ঠানে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায়, তা বাতিল করা হয়েছে। তাঁরা জানিয়েছেন, সমাবর্তন অনুষ্ঠানের আগে থেকেই ক্যাম্পাসে ‘আরশোলা’দের বিক্ষোভের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। শুধু তাই নয়, প্রধান বিচারপতি সূর্য কান্তের নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখতে ক্যাম্পাস পরিদর্শনও করেছিলেন পুলিশ আধিকারিকরা।

Advertisement

শেষ মুহূর্তে কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে স্নাতক হতে যাওয়া অনেক শিক্ষার্থীই হতাশ। অনেকেই জানিয়েছেন, সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁরা আগেই তাঁদের বাবা-মা ও আত্মীয়স্বজনের যাতায়াত ও থাকার ব্যবস্থা করে ফেলেছিলেন। টিআইএসএস তাদের বিবৃতিতে বলেছে, ‘শিক্ষা প্রতিষ্ঠানটি ছাত্রছাত্রীদের পাশে আছে। সমাবর্তন অনুষ্ঠান বাতিলের ফলে শিক্ষার্থীদের যে অর্থ ব্যয় হয়েছে, সেই সেগুলি পৃথকভাবে পর্যালোচনা করা হবে।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.