পিএম কিষান (PM Kisan Yojana) প্রকল্পের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যার অন্যতম, আরও পাঁচ বছর প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার মেয়াদ বৃদ্ধি। সে জন্য সওয়া তিন লক্ষ কোটি টাকা বরাদ্দও করেছে কেন্দ্র। ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা প্রতি চার মাস অন্তর ২,০০০ টাকা করে মোট তিনটি কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। ২০১৯ সালে কৃষক বিক্ষোভের আবহে এই প্রকল্প চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ভোটের আগে সেই প্রকল্প কেন্দ্রকে ডিভিডেন্ট দেয়। সেই প্রকল্পের মেয়াদ এবার আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হল।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভা শুক্রবার প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা এবং খেলো ইন্ডিয়া প্রকল্প পুনর্গঠন ও জাতীয় ক্রীড়া সংস্থাগুলিকে বর্ধিত সহায়তা দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে। সূর্য সরোবর যোজনায় পাঁচ বছরে দেশে ৫,০০০ মেগাওয়াট ভাসমান সৌর পিভি (এফএসপিভি) ক্ষমতা স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যা বর্তমানে স্থাপিত ৭০০ মেগাওয়াটের চেয়ে সাত গুণেরও বেশি। এই প্রকল্পের আওতায় মোট ৫,০৭০ কোটি টাকা ব্যয়ে প্রতি মেগাওয়াটে ১ কোটি টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হবে। এফএসপিভি প্রকল্পগুলিতে ন্যূনতম দু’ঘণ্টার শক্তি সঞ্চয় ব্যবস্থা (ইএসএস) অন্তর্ভুক্ত থাকবে, যার মোট ক্ষমতা হবে ১০,০০০ মেগাওয়াট প্রতি ঘণ্টা, যা রাজ্যগুলিকে সর্বোচ্চ চাহিদা মেটাতে সহায়তা করবে।
এছাড়াও, সম্প্রসারিত খেলো ইন্ডিয়া প্রকল্প এবং জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোকে (এএনএসএফ) বর্ধিত সহায়তা অনুমোদন করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের