Sushanta Ghosh Arrested

পুরী থেকে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সুশান্ত, রয়েছে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ

সুশান্তকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। এর আগে তাঁর গাড়ির চালককেও ওড়িশা বর্ডার থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৮:২৩

options
link
পুরী থেকে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সুশান্ত, রয়েছে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ
১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ।

পুরী থেকে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh Arrested)। রাজ্য ও ওড়িশা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে সুশান্তের বিরুদ্ধে। তাঁকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। এর আগে তাঁর গাড়ির চালককেও ওড়িশা বর্ডার থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

Advertisement

তোলাবাজি-সহ নথি জাল করে সাড়ে তিন লক্ষ টাকায় ফুটপাথের দোকান বিক্রির অভিযোগও রয়েছে এই সুশান্তের বিরুদ্ধে। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ করেন রাজডাঙ্গা স্কুল রোডের এক বাসিন্দা। এ ছাড়াও হকারদের কাছ থেকে বিপুল টাকা তোলা আদায়ের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

১০৮ নম্বর ওয়ার্ড অর্থাৎ কসবা এলাকার কাউন্সিলর সুশান্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে এফআইআর দায়ের করা হয়। তারপর থেকেই পলাতক ছিলেন এই তৃণমূল নেতা।তাঁকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। অবশেষে পুরী থেকে গ্রেপ্তার করা হল তাঁকে। কী করে জালে পড়লেন সুশান্ত? জানা গিয়েছে, পুরীতে অন্য একটি সিম ব্যবহার করছিলেন এই তৃণমূল নেতা। সেই সিমের সূত্র ধরেই তাঁর লোকেশন ট্র্যাক করে পুলিশ। এরপরই ওড়িশা পুলিশ ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।  আনা হচ্ছে কলকাতায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, তোলাবাজি-সহ নথি জাল করে সাড়ে তিন লক্ষ টাকায় ফুটপাথের দোকান বিক্রির অভিযোগও রয়েছে এই সুশান্তের বিরুদ্ধে। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ করেন রাজডাঙা স্কুল রোডের এক বাসিন্দা। এ ছাড়াও হকারদের কাছ থেকে বিপুল টাকা তোলা আদায়ের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। পলাতক সুশান্তের বিরুদ্ধে ফেরার নোটিসও জারি করা হয়। তদন্তে নেমে প্রথমে বেলদার ওড়িশা সীমানা থেকে ধরা পড়ে তাঁর গাড়ির চালক। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর বুধবার সুশান্তকে পুরী থেকে গ্রেপ্তার করল পুলিশ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.