মাসুদ আহমেদ, শ্রীনগর: অচেনা কোনও জায়গায় বেড়াতে গেলে গাইডের উপরেই ভরসা রাখেন সকলেই৷ তার উপর আবার যদি তা হয় সন্ত্রাস কবলিত জম্মু-কাশ্মীর৷ তাহলে তো আর কোনও কথাই নেই৷ প্রতিকূল পরিস্থিতিতে তিনি শুধু পথপ্রদর্শকই নন, হয়ে ওঠেন ভগবানের প্রতিরূপ৷ তবে এ যে শুধু মুখের কথা নয়, তাই যেন প্রমাণ করলেন জম্মু-কাশ্মীরের এক গাইড৷ পহেলগাঁওয়ের লিদার নদীতে নৌকাডুবির কবল থেকে পাঁচজন পর্যটকের প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যু হল রাউফ আহমেদ দার নামে এক গাইডের৷
[ আরও পড়ুন: রাহুল নন, ফের কংগ্রেস সংসদীয় দলের নেত্রী নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী]
উপত্যকায় বেড়াতে যাওয়া বেশিরভাগ পর্যটকই পহেলগাঁওয়ের লিদার নদীতে যান৷ শুক্রবার পাঁচজন পর্যটক ওই নদীতে নৌকা চড়ছিলেন৷ নৌকায় দুজন বিদেশি পর্যটকও ছিলেন৷ আচমকাই বইতে থাকে ঝোড়ো হাওয়া৷ উথালপাথাল নদীতে নৌকা প্রায় ডুবুডুবু অবস্থা৷ মাঝি প্রাণপণে চেষ্টা করছেন পরিস্থিতি সামাল দেওয়ার৷ কিন্তু শেষরক্ষা হল না৷ মাঝনদীতে নৌকা গেল উলটে৷ নৌকা ডুবে যাওয়ার পর মাঝি কোনওক্রমে বেঁচে যান৷ তবে গাইড পর্যটকদের বিপদের মুখে ফেলে রেখে পালিয়ে যাওয়ার পক্ষপাতী নন৷ কোনও কিছু ভাবেননি তিনি৷ সোজা ঝাঁপ দিলেন নদীতে৷ প্রবল হাওয়ার মাঝে বহু কষ্ট করে মাঝনদী থেকে পাঁচজন পর্যটককে উদ্ধার করেন গাইড৷ তাঁদের মধ্যে ছিলেন দুজন বিদেশি পর্যটকও৷
[ আরও পড়ুন: মনে পড়বে সুষমা স্বরাজকে, প্রাক্তন বিদেশমন্ত্রীর টুইটার ভাসল আবেগময় বার্তায়]
পাঁচজনকে নদী থেকে উদ্ধার করতে করতে ক্লান্ত হয়ে পড়েন গাইড৷ জীবনীশক্তিও প্রায় হারিয়ে যায় তাঁর৷ নদীর পাড়ে ওঠার পর পর্যটকরাও অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন৷ তাই গাইডকে সাহায্যর জন্য এগিয়ে আসেননি কেউই৷ মাঝনদীতে ছটফট করতে করতে তলিয়ে যান গাইড রাউফ আহমেদ দার৷ খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকে৷ তবে অন্ধকারের জেরে উদ্ধারে বাধা পান কর্মীরা৷ শনিবার সকালে উদ্ধার হয় ওই গাইডের দেহ৷ তাঁর দেহ ময়নাতদন্তের পরই পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ সাহসিকতার জন্য গাইড রাউফ আহমেদ দারকে পুরস্কৃত করার কথা সুপারিশ করেছেন অনন্তনাগের ডেপুটি কমিশনার৷
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না